শনিবার , ১৬ মে ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ছাত্রলীগের শাক-সবজি বিতরণ কর্মসূচীতে-এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা।

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ১৬, ২০২০ ১:১১ পূর্বাহ্ণ

(বাংলাদেশ একাত্তর.কম) প্রতিবেদকঃ  সেলিম মোল্লা।   

শুক্রবার (১৫ মে) রাজধানীর মিরপুর ৬নং সেকশনের আরামবাগ ঈদগাঁ মাঠে (নবনির্বাচিত কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর এলাকায়) প্রায় ১হাজার স্থানীয় ও বসবাসরত নিম্ন আয়ের পরিবারের মাঝে ফ্রী শাক-সবজি বিতরণ করেছে রূপনগর থানা ছাত্রলীগ।

এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, এমপি (ঢাকা-১৬ আসন)।  বিশেষ অতিথি জনাব তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী।

বিতরণ কর্মসূচিতে ছিলো  কাঁচা তরিতকারি  যেমন শাক-সবজি, মিষ্টি কুমড়া, শসা, কাঁচা মরিচ, চিচিঙ্গা, ঢেঁড়স প্রভৃতি।

দেখা যায়, আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজেই শাক-সবজিসহ কাচা বাজার অসহায় বৃদ্ধা (৭৭) মহিলার ব্যাগে তুলে দিচ্ছেন।

বৃদ্ধার মহিলার ব্যাগে কাঁচা বাজার তুলে দিচ্ছেন- আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা (এমপি ঢাকা -১৬) ছবি-বাংলাদেশ একাত্তর.কম

অশ্রুসিক্ত নয়নে বৃদ্ধা মহিলা বলেন, আমি এই প্রথম এমপি সাহেবের হাত থেকে তরকারি পেলাম-এগুলো ঘরে নিয়ে রান্না করে আমার ছেলে-মেয়েসহ নাতি-নাতনী নিয়ে খাবো।

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।  বন্ধ হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলো এতে কর্মহীন হয়ে পড়ে লাখ লাখ নিম্ন আয়ের লোকজন খাদ্যের অভাবে কষ্টে রয়েছেন অনেকেই তাই সরকারের পাশা-পাশি বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এসেছে এই সকল অসহায় গরিব দিনমুজর মানুষের পাশে। সেই ধারাবাহিকতায় শুক্রবার রুপনগর থানা ছাত্রলীগের পক্ষ থেকে এ কাঁচা বাজার শাক-সবজি-সহ ইত্যাদি বিতরন করে।

শাক-সবজি বিতরণ কর্মসূচিতে, আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, এমপি বলেন- করোনাদুর্যোগকালীন সময়ে ছাত্রলীগের ছেলেরা  এই মানবতর হাত বাড়িয়ে দিয়ে এত গুলো মানুষের পাশে দাড়িয়েছে তাদের প্রতি রইলো আমার প্রান-ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। করোনা দুর্যোগ যতদিন শেষ না হবে ততদিন মানব সেবায় রুপনগর থানা ছাত্রলীগ নিয়োজিত থাকবে বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, যারা খাদ্যের অভাবে কষ্টে আছেন বলতে পারেননা লজ্জায়”তারা দয়া করে আমার (ফেসবুক পেইজে) জানাবেন খাদ্য পৌঁছে যাবে।

এসময় খাদ্য বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্থানীয় (ডিএনসিসি ৬নং ওয়ার্ডের) কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীসহ দলীয় সিনিয়র নেতাকর্মীরা।

এবং ,বিতরণ কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মহনগর ছাত্রলীগ (উত্তর) এর সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। সার্বিক  বাস্তবায়নে ভূমিকা রেখেছেন রূপনগর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শুভ। ও পল্লবী থানা (২নং ওয়ার্ড) যুবলীগের অন্যতম নেতা  মোঃ কাশেম।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়া চারবারের প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রীর স্মরণে ‘অপরাজিতা’ নেত্রী

রূপনগরে ভাসছে মাদক- প্রকাশ্যে চলে চাঁদাবাজি, ফোন কলে ইয়াবা ডেলিভারি

কিশোরগঞ্জের খুদে ফুটবলার জিসানের পাশে তারেক রহমান

নাখালপাড়ায় এলাকাবাসীর সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারে

পল্লবী থানা বিএনপিতে নতুন উদ্যোগ: সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত!

পল্লবীতে মীম বাইক সার্ভিস সেন্টার উদ্বোধন

মাস্ক খুলে ফেলায় উড়ন্ত বিমান ফিরে গেলো!

বিমান বাহিনীর কমান্ডারের স্ত্রী’কে হত্যার মুলহোতা মিলন গ্রেফতার

কালশি গণহত্যার বিচারে মানববন্ধন কাল, উপস্থিত থাকবেন ফারজানা

ঢাকা অঞ্চলে উদ্ভাবনী মেধার মিলনমেলা—স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত