শনিবার , ২০ জানুয়ারি ২০১৮ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চলছে আম বয়ান ইজতেমার দ্বিতীয় পর্বের

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ২০, ২০১৮ ১০:২৯ পূর্বাহ্ণ

৫৩-তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার। ফজরের নামাজের পর থেকেই টঙ্গীর তুরাগ তীরে চলছে আম বয়ান। বয়ান করছেন বাংলাদেশের মাওলানা মোহম্মদ হোসেন। টঙ্গীর ইজতেমা ময়দান এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আগামীকাল রবিবার মোনাজাতে শরিক হতে আসছেন মুসল্লিরা। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে।

ঘন কুয়াশার কারণে ইজতেমায় মুসল্লিরা জরুরি কাজ ছাড়া সামিয়ানার নিচ থেকে বের হচ্ছেন না। এরই মধ্যে চলছে ধর্মীয় বয়ান। মনোযোগের সঙ্গে বয়ান শুনছেন মুসল্লিরা। সকাল সাড়ে ৯টা পর্যন্ত আম বয়ান চলার পর এক ঘণ্টার বিরতি দেওয়া হবে। এরপর খিত্তায় খিত্তায় শুরু হবে বয়ান ও জিকির-আসকার।

ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনই জর্ডান, লিবিয়া, আফ্রিকা, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, সৌদি আরব, ভারত, পাকিস্তান, ইংল্যান্ডসহ বিশ্বের ৮৩টি দেশের ৩ হাজার ৯৭৮জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন বলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে।

আগামীকাল আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এ আগমন চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ইজতেমায় অংশ নিচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা।
সুত্র:কালের কণ্ঠ

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিশ্বম্ভরপুরে স্বামীর বিরুদ্ধে মামলা করে কাঁদছে স্ত্রী

মাদক ব্যবসায় জড়িতদের ছাড় দেয়া হবে না: এস এম মান্নান কচি

যাত্রাবাড়ীতে বিয়ারসহ আটক-২

৩ আগস্ট শাহবাগে ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগ দিন: মীর ইমরান হোসেন মিথুনের আহ্বান

রূপনগরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুনে পুড়ল একাধিক ভবন, নিহত ১৬, আহত ২

রাজধানীতে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত

এস আই আকবরকে আমাদের প্রয়োজন, সকল ইমিগ্রেশনে চিঠি: বনজ কুমার

বহিষ্কৃত চাঁদাবাজকে পুনর্বহাল: পল্লবীতে আতঙ্কে সাধারণ মানুষ

৭১ সালের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ছাত্রদল নেতা সাজিদ আহমেদ সুমন

বাঙলা কলেজস্থ ফরিদপুর জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল