বাংলাদেশ একাত্তর.কম (শফিকুর রহমান)
কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা হতে ১১ হাজার ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।,
আটকরা হলো: মোঃ নাসির (৩৭), ও মোঃ গিয়াস উদ্দিন (৪০)।, সোমবার (২০ জুলাই) রাতে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মোঃ কাইমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন।,
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দাউদকান্দি ব্রীজ এলাকায় সোমবার ভোরে র্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। অভিযানে ১১ হাজার ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ট্রাক, তিনটি মোবাইল ও নগদ নয় হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে।
আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান কাইমুজ্জামান।’;

















