বুধবার , ৮ মে ২০১৯ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কিশোরগঞ্জে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস পালিত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ৮, ২০১৯ ১০:৩৭ অপরাহ্ণ

(বাংলাদেশ একাত্তর.কম) কিশোরগঞ্জ (তাড়াইল) প্রতিনিধি :সারা বিশ্বের ন্যায় বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ বুধবার (৮-৫-২০১৯) সকাল ১১ টায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০১৯ পালিত হয়েছে। এ ছাড়াও হাসপাতাল সভাকক্ষে আলোচনাসভায় বক্তাগণ থ্যালাসিমিয়া রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এবারের মূল প্রতিপাদ্য ছিল” বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত-সন্তান থাকবে থ্যালাসিমিয়া মুক্ত’

নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদারের সঞ্চালনায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওমর খসরু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসান, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. সাখাওয়াত হোসেন, ডা.ফিরোজ মিয়া, এমওএমসিএইচ- ডা.আবদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  উপজেলা হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ ) সৈয়দ মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী প্রমূখ।

ডা. ওমর খসরু থ্যালাসিমিয়া রোগ কি, তার লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভায় এসে একত্রে মিলিত হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবী পুরান থানা রোডে নকশা বহির্ভূত সাততলা ভবন: ঝুঁকিপূর্ণ লোহার সিঁড়ি ও ভবন থেকে পড়ে মৃত্যুফাঁদের শঙ্কা!

সড়কে বেপরোয়া প্রজাপতি পরিবহন

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ মোল্লা’ আর নেই! রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কাজ সম্পুর্ন

পালকি শিল্পি গোষ্ঠির অনুষ্ঠানে প্রধান অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী ইব্রাহীম খলিল মজুমদার

নারী স্পর্শ ছাড়া কাজ করতে পারেনা ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি: উপ-সচিবসহ ৫ জন নির্বাচনি কর্মকর্তার নামে মামলা

নির্বাচন চায় না এমন মত ড. ইউনুসের, দেশের মানুষের নয়: আমিনুল হক

কোটিপতি স্কুলে কোটি টাকার অনুদান, গরিবের প্রাণ গেলে মেলে কি এমন সহানুভূতি?

মিরপুরে ২০ কোটির বিলাসবহুল বাড়ি বিক্রি: ক্রেতার পরিচয় অজানা, কর ফাঁকি ও কালো টাকার আশঙ্কা, নড়েচড়ে বসতে হবে দুদক-পুলিশকে!

শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন তলানিতে : আমিনুল হক