শনিবার , ৫ অক্টোবর ২০১৯ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘ইমরান খান আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে জানেন না’

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ৫, ২০১৯ ৯:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে জানেন না। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ তুলেছে। তারা বলেছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইমরান খানের দেওয়া বক্তব্য উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) কাশ্মীর ইস্যু উত্থাপন করায় মালয়েশিয়ারও সমালোচনা করেছে এই মন্ত্রণালয়। তারা বলেছে, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা দেশটির মাথায় রাখা উচিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেছেন, ‘ইমরান খান জাতিসংঘের সাধারণ অধিবেশনে উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। আমার ধারণা, আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে টিকিয়ে রাখতে হয়, তা তিনি জানেন না।’

রবিশ বলেন, ‘সবচেয়ে গুরুতর বিষয় হলো, তিনি সবার সামনে ভারতের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন। এটি স্বাভাবিক নয়।’ জাতিসংঘের সম্মেলনে কাশ্মীর ইস্যু উত্থাপন করা মালয়েশিয়া ও তুরস্কের উদ্দেশেও এই মুখপাত্র কড়া বার্তা পাঠিয়েছেন।

রবিশ কুমার বলেন, ‘জম্মু-কাশ্মীর অন্য সব রাজতন্ত্রের মতো দেশের কেন্দ্রীয় রাজস্ব চুক্তিতে স্বাক্ষর করেছে। পাকিস্তান হামলা চালিয়ে অবৈধভাবে জম্মু-কাশ্মীরের একাংশ দখল করেছে। মালয়েশিয়া সরকারের উচিত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রেখে এ জাতীয় মন্তব্য থেকে বিরত থাকা।’

তুরস্কের বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘আমরা তুর্কি সরকারকে এই বিষয়ে আরও বক্তব্য দেওয়ার আগে সত্যিকারের পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা রাখার আহ্বান জানাই। এটি ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়।’

বিশ্বনেতাদের উপস্থিতিতে ইউএনজিএর সমাবেশে পাকিস্তান বারবার কাশ্মীরের বিষয়টি তুলে ধরার চেষ্টা করে। ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা হয়। জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় ভারত।

ইমরান খান বলেন, ভারত-পাকিস্তানের পারমাণবিক লড়াই শুরু হলে গোটা বিশ্বকে এর জন্য ভুগতে হবে। তাঁর এ বক্তব্য ব্যাপকভাবে নিন্দিত হয়েছে।

ইমরানের বক্তব্য সরাসরি নাকচ করে ভারত জানায়, সাধারণ পরিষদে পরিস্থিতি তুলে ধরার সুযোগের এমন অপব্যবহারের ঘটনা বিরল।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ছাত্রহত্যার আসামি ছিনিয়ে নেওয়ার নেপথ্যে বিএনপি নেতা:গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

মিরপুরে “বায়েজীদ গ্রুপের” মুলহোতা পিস্তলসহ ২জন গ্রেফতার

স্পিডগান হাতে ‘অন্ধ’ আইন প্রয়োগ! প্রমাণ ছাড়াই ৫ হাজার টাকার মামলা, ঈদের দিনেও চালক বঞ্চিত ন্যায়বিচার থেকে

আইনি সেবা পেতে পল্লবী থানায় টাকা লাগেনা-ওসি কাজী ওয়াজেদ আলী

এমপি শাওনের মামলার ধীরগতি, দুদকে চিঠি

জনগণের ডাক শুনে এগিয়ে এল জাতীয় নাগরিক পার্টি

মেয়রের উচ্ছেদের পরেই সড়কে ২২ টি পাকা দোকান নির্মাণ!

আসন্ন ঈদ-উল-ফিতর: রাজধানী ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে র‌্যাব-৪

বিশ্বম্ভরপুরে দুই নিরীহ ব্যক্তির বসতভিটা জোরপূর্বক দখল ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: যুবদল নেতা নয়ন