শনিবার , ৩ জুলাই ২০২১ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

হাসপাতালে মৃত মায়ের বুকে শিশু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৩, ২০২১ ১২:১৬ পূর্বাহ্ণ

মৌলভী বাজার প্রতিনিধিঃ

মৌলভী বাজারে একটি হাসপাতালের বিছানায় শুয়ে আছে সুমি বেগম। মায়ের বুকে মাথা রেখে কাতরাচ্ছে তার নয় মাসের কন্যা শিশু। বাকি সবার কাছে সুমি তখন মৃত হলেও কিন্তু তার অবুঝ শিশু কন্যা জানে না মৃত্যু কি, জানে না মা বলে তার আর কেউ নেই। তাইতো তখনো চেষ্টা করে যাচ্ছিলো মায়ের বুক থেকে দুধপানের।

এমন দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়নের সৃষ্টি হয় দাগ কেটেছে সবার মনে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

জানা গেছে বুধবার (৩০জুন) তীব্র পেটব্যথা নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ২৫ বছর বয়সী সুমি বেগম। গতকাল বৃহস্পতিবার (০১জুলাই) দুপুরে মারা যান তিনি। মৃত সুমি বেগম কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মন্নান মিয়ার মেয়ে।

মৃত নারী সুমির ভাই পারভেজ মিয়া জানান, সপ্তাহখানেক আগে সে বাবার বাড়ি বেড়াতে এসেছিলো। এর মধ্যে পেটব্যথার সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পারভেজ মিয়ার অভিযোগ, হাসপাতালে চিকিৎসক ও সেবিকারা রোগীকে গুরুত্ব দেয়নি। এখানে চিকিৎসার যথাযথ ব্যবস্থা না থাকলে তারা রোগীকে উন্নত হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিতে পারতেন বলেও উল্লেখ করেন পারভেজ।

গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম মাহবুবুল আলম ভূঁইয়া।

তিনি বলেন, বিষয়টি অবগত হবার পর তিনি ঐ রোগীর ফাইল তলব করে দেখেছেন। চিকিৎসায় তিনি কোনো অসঙ্গতি দেখেননি। তবে বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দেখার আশ্বাস দেন।

এদিকে মাহাবুব আলম ভূইয়ার মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন সুশীল সমাজ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে কিভাবে বললেন চিকিৎসায় কোনো অসঙ্গতি তিনি দেখেননি। 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রূপনগরের রাজু গাজী: “শীর্ষ সন্ত্রাসী” তকমার আড়ালে এক অবহেলিত রাজনৈতিক কর্মীর গল্প

গোপালগঞ্জে কাঁচা ধান কেটে জমি দখলের চেষ্টা

ছাত্রজনতা হত্যা চেষ্টা মামলার আসামি মাহামুদ আলম গ্রেপ্তার: আদালতে না পাঠিয়ে থানায় আটকে রাখায় বিতর্ক

উত্তরায় স্কুল ভবনে বিধ্বস্ত ২৪ কোটির যুদ্ধবিমান: প্রাণ গেল ২৭ শিক্ষার্থীর

বাংলাদেশ একাত্তরে: সংবাদ প্রকাশের পর আরজু বাহিনীর প্রধান গ্রেফতার

মেয়রের উচ্ছেদের পরেই সড়কে ২২ টি পাকা দোকান নির্মাণ!

ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল

ডিইউজের সরকারি ছুটির সঙ্গে সংবাদ মাধ্যমের ছুটি সমন্বয়ের দাবি

রূপনগরে জুয়ার আসরে র‌্যাবের হানা: আট জুয়ারী আটক

কোপা আমেরিকা ও ইউরো কাপে জুয়া