রবিবার , ৩০ মে ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শ্রমিকলীগ নেতার আবাসিক হোটেলে নারীসহ ৪ জন আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ৩০, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ

উত্তরা প্রতিনিধিঃ

শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,কাজী সুমন (৪০) তাজুল,(৩৫), সিমা (৩০) ও সোনিয়া (২২)।

বিশস্ত সুত্রে জানা যায় আটককৃত কাজী সুমন মিরপুর শেওড়াপাড়া এলাকায় প্রভাবশালী ডিস ব্যবসায়ী ও স্থানীয় রাজনীতির সাথে জড়িত।

শনিবার উত্তরার ১০নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১ নং হাউসের, ২৩/২৪ নং রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান,কথিত শ্রমীকলীগ নেতা মাজেদ খানের নিয়ন্ত্রণাধীন রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টিতে দীর্ঘ দিন ধরে অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর চালিয়ে আসছিল। প্রতিদিন বিকেল হলেই দেখা যায় এখানে ঢাকা সহ আশেপাশের এলাকার বিত্তবানদের আনাগোনা। লাল নীল বাতির আলোয় গভীর রাত পর্যন্ত চলে জুয়া, মাদক আর অশ্লীল কাজ। শনিবার বিকেলে স্থানীয় লোকজন জড়ো হয়ে হোটেলটিতে ঢুকে অসামাজিক কার্যকলাপ বন্ধে আটক করে হোটেলটির মালিক মাজেদ খান ও মুহিত আলমকে‌। পরে খবর দেয়া হয় পুলিশকে। কিন্তু উত্তরা পশ্চিম থানা পুলিশ অজ্ঞাত কারণে এসেও কাউকে গ্রেফতার না করে ঘটনাস্থল ত্যাগ করে। এর মাধ্যে সটকে পড়ে হোটেল মালিক কথিত শ্রমীকলীগ নেতা মাজেদ খান ও তার সহযোগী মুহিত আলম। বিষয়টি পরে তাৎক্ষণিকভাবে উত্তরা জোনের উপপুলিশ কমিশনার সাইফুল ইসলামকে জানানো হলে আবারো ঘটনাস্থলে আসে পুলিশ। পরে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করে নারীসহ চারজনকে।

উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (অপারেশন) সুমন দাস জানান, রবিবার সকালে গ্রেফতারকৃত ৪জনকে আদালতে প্রেরন করা হয়েছে।

উত্তরা জোনের উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থেকে চারজনকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খানের মালিকানাধীন এই ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়ে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে গ্রেফতার করে। আটকদের মধ্যে ২৬ জন পুরুষ ও পাঁচজন তরুণী এর মধ্যে বিদেশি নাগরিকও ছিলো।

 

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়া যাওয়া কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া।

রূপনগরে দখলবাজদের তাণ্ডব, বন্ধ সরকারি রাস্তা

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বেগম মেহেরুন্নেসা হক

আন্দারশুরা পদ্মবিলে প্রকৃতির সঙ্গে পদ্মফুলের মিতালী

উচ্ছেদের ঘোষণা কাগজে-কলমে, দখলদারদের দাপটে বহাল দুয়ারীপাড়া বাজার!

সরকার সিদ্ধান্ত নেবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি-না: শিক্ষামন্ত্রী

পল্লবী থানার ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

মিরপুরে বাসে আগুন: স্থানীয়দের ধাওয়ায় তুরাগে লাফিয়ে যুবকের মৃত্যু, আরেকজন আটক

ছাত্র হত্যা মামলার আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

সন্তানের হাতে বাবা খুন, ২৪ ঘন্টা না যেতেই র‌্যাবের হাতে গ্রেফতার