শনিবার , ২২ মার্চ ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যুবলীগের হাতে যুবদল কর্মী খুন!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২২, ২০২৫ ৩:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ২২ মার্চ ২০২৫

রাজধানীর মিরপুর পল্লবীতে সেলিম (৩৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে যুবলীগের একদল সন্ত্রাসী। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালসী ট্রাকস্ট্যান্ডে বিএনপির মাসব্যাপী ইফতার বিতরণ শেষে বাড়ি ফেরার পথে মিরপুর-১১ নম্বর সাংবাদিক কলোনির বিহারী ক্যাম্প এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

(লাল বৃত্তে) নিহত সেলিম, বিএনপি নেতাকর্মীদের সাথে রাজপথে

নিহত সেলিমের একমাত্র সন্তান ও স্ত্রী রয়েছেন, যারা বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এর বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে যুক্ত থাকার ছবি এসেছে এ প্রতিবেদকের কাছে।

ঢাকা মহানগর উত্তর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল জানান, পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার অনুসারী পারভেজসহ তার বাহিনীর কয়েকজন সদস্য পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সেলিম দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করলেও হামলাকারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল ত্যাগ করার সময় সন্ত্রাসীরা গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায়।

পল্লবী থানার ওসি জানান, ঘটনার তদন্ত চলছে এবং হত্যার প্রকৃত কারণ জানতে আরও সময় লাগবে। সেলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার দাবি করছে সেলিমের পরিবার। সেই সঙ্গে অসহায় স্ত্রী ও সন্তানের পাশে রাজনৈতিক ও সামাজিক সহায়তার আহ্বান জানিয়েছে এলাকাবাসী। বর্তমান রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে আর কোনো পরিবার যেন এমন দুঃসহ পরিস্থিতির মুখোমুখি না হয়, সেই দাবি উঠেছে সব মহল থেকে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

জনগণের ডাক শুনে এগিয়ে এল জাতীয় নাগরিক পার্টি

ভেদাভেদ ভুলে দেশ ও জনকল্যাণে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

দুর্নীতি হলেই অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

“উপদেষ্টার নির্দেশনা ছাড়া কোনো পিএস দূর্নীতি করার সাহস পায় না”- আমিনুল হক

নব্য পুলিশের চাদাবাজি: ছিনতাইয়ের অভিযোগে পল্লবীতে পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ফাহিম আলোচনায়

একটি নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল হক

চাঁদা না পেয়ে শিক্ষকের বিরুদ্ধে সাজানো মামলা, তদন্তে ফাঁস আসল ঘটনা”

পল্লবী থানা হেফাজতে জনি হত্যা মামলায় ৩ পুলিশ সদস্যের যাবজ্জীবন

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ: পুলিশ সদস্য নুর হোসেনসহ তিনজন আহত

মহামারি করোনার মধ্যেও মাস্ক ছাড়াই ঘুরছেন অনেক মানুষ