বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ: পুলিশ সদস্য নুর হোসেনসহ তিনজন আহত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ১৯, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ: পুলিশ সদস্য নুর হোসেনসহ তিনজন আহত

রাজু আহমেদ: বুধবার ১৯ নভেম্বর ২০২৫

আজ বুধবার রাত ৯টার দিকে রাজধানীর পল্লবী থানার গেটের ঠিক সামনে উড়ালসেতুর ওপর থেকে দুর্বৃত্তরা একের পর এক চারটি ককটেল নিক্ষেপ করে। আকস্মিক এই বিস্ফোরণে পুলিশ সদস্য নুর হোসেন (সিভিল পোশাকে) সহ মোট তিনজন আহত হয়েছেন। তবে তিনি অন ডিউটি ছিলেন নাকি অফ ডিউটিতে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হঠাৎ বিকট বিস্ফোরণে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানার আশপাশে থাকা পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করেন এবং উড়ালসেতুসহ পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন।

আহতদের মধ্যে কেবল পুলিশ সদস্য নুর হোসেনের পরিচয় পাওয়া গেছে; অন্য দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সবাইকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এই হামলা চালিয়ে থাকতে পারে। ঘটনার পর উড়ালসেতুর সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বাল কি বেশি পেকে গেছে: হিরো আলম

স্ত্রী’রা স্বামীর জন্য চতুর্থ বউ খুজছেন!

মিরপুরে অসহায়দের মাঝে মুসলিম এইড’র রমজান ফুড ভাউচার বিতরণ

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি হলেন সাজু ও সাধারণ সম্পাদক সায়মন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নির্বাচনী প্রক্রিয়া

বিষাক্ত ধোঁয়ায় প্রান যেন ওষ্ঠাগত

সাবিহা আক্তার দিনাকে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক করায় কৃতজ্ঞতা ও অভিনন্দন

ঢাকা-১৬ ভোটে অনিয়মের অভিযোগে জরুরি ব্রিফিং

গোপালগঞ্জসহ সারা দেশে পুলিশে নিয়োগ শুরু

বাবা নেই, মাকে হাসপাতালে রেখে পরীক্ষাকেন্দ্রে ছুটেও ঢুকতে পারল না মেয়েটি!