শনিবার , ৩০ মে ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যুবদলের রাজনীতিতে প্রশ্নের মুখে জামাল হোসেন বাপ্পি

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ৩০, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ

যুবদলের রাজনীতিতে প্রশ্নের মুখে জামাল হোসেন বাপ্পি
তৃণমূলের প্রশ্ন, “বাপ্পি আসলে কার রাজনীতি করেন?”

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬
পল্লবী থানা এলাকার যুবদলের রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পি।

দলীয় নেতাকর্মীদের মধ্যে এখন সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্ন, তিনি আসলে কার সঙ্গে রাজনীতি করতে চান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সরাসরি নাকি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক -এর নেতৃত্বে?

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক মিটিং-মিছিল কিংবা মাঠের কর্মসূচিতে জামাল হোসেন বাপ্পির দৃশ্যমান লোকবল খুব একটা দেখা না গেলেও তিনি নিজেকে অত্যন্ত প্রভাবশালী যুবদল নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন। এতে পল্লবী থানা যুবদলের একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিরক্তি তৈরি হয়েছে বলেও জানা গেছে।

দলীয় সূত্রগুলো বলছে, বিএনপি ও অঙ্গসংগঠনের দুর্দিনে বাপ্পির তেমন সক্রিয়তা চোখে না পড়লেও মাঝে মধ্যে  তাকে দেখা যেতো  আমিনুল হক-এর বাসা-কাম-অফিসের সামনে। অন্যদিকে কোরবানির ঈদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শুভেচ্ছা ফটোকার্ড ঘুরে বেড়ানো নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা।

এলাকার কয়েকজন যুবদল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি বাপ্পি নিজেকে এমন একটি ভাব তৈরি করতে চাচ্ছে  যেন তিনি দলের শীর্ষ পর্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কেউ।

অনেকে মনে করছেন, তিনি সরাসরি তারেক রহমান-এর আশীর্বাদপুষ্ট হওয়ার বার্তা দিচ্ছেন। এমনকি কেউ কেউ ধারণা করছেন, কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার আশাতেই তিনি এখন ভিন্ন কৌশলে চলছেন।

তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, “দলের কঠিন সময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন হওয়া উচিত। শুধু ছবি, পোস্টার কিংবা শুভেচ্ছা কার্ড দিয়ে নেতা হওয়া যায় না।”

এদিকে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, জামাল হোসেন বাপ্পি কি সত্যিই তৃণমূলের রাজনীতিতে সক্রিয় নেতৃত্ব গড়ে তুলছেন, নাকি শুধুই কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠতার ইমেজ তৈরি করতেই ব্যস্ত সময় পার করছেন? এখন সেই উত্তরই জানতে চায় পল্লবী এলাকার যুবদলের নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

৬ কোটি টাকার চোরাই পোষাক উদ্ধার, গ্রেফতার ৬

যুবলীগ নেতা সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী জামিনে মুক্ত

যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্ত মামলার পলাতক আসামী আবুল কাসেম গ্রেফতার

রাজনীতি নয়, মানবিকতা-অসহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই: আমিনুল হক

সাভারে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

আওয়ামীলীগ ৫৩ বছরেও সঠিক ইতিহাস বই প্রস্তকের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শেখায়নি: আমিনুল হক

গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি: ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’সহ গ্রেপ্তার ৫

সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই

পঞ্চগড়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ মোল্লা’ আর নেই! রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কাজ সম্পুর্ন