সোমবার , ১০ মে ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মহফিলের আয়োজন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ১০, ২০২১ ১:২৫ পূর্বাহ্ণ

মাসুদ বেপারী

সীমিত পরিসরে মিরপুর প্রেসক্লাবের আয়োজনে  ২৬ রমজান উপলক্ষে  ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা (এমপি ঢাকা-১৬) জরুরি কাজ থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পরলেও অনুষ্ঠানের খোজ খবর নিয়েছেন এবং তার পক্ষ থেকে রাজনৈতিক বৃন্দগণ উপস্থিত ছিলেন ।

রবিবার বিকাল ৫ ঘটিকায় রাজধানীর মিরপুর-১২, বি-ব্লকে মিরপুর প্রেসক্লাব এর কার্যালয়ে অনুষ্ঠানটি করা হয়। এসময় মিরপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কাদের ও সাধারণ সম্পাদক মোঃ আমিরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ সহ সংগঠটির অন্যন্য নেতৃবৃন্দসহ ঢাকা-১৬ ও ১৪ আসনের রাজনৈতিক নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সভাপতি-গোলাম কাদের, সহসভাপতি-শামীমা আক্তার, সহসভাপতি-মীর তারেক উজ্জামান, সাধারন সম্পাদক-মোঃ আমিরুজ্জামন আমির, অর্থ-বিষয়ক সম্পাদক-বীর মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ,  সাংগঠনিক সম্পাদক-মোঃ রাজু আহমেদ, প্রচার সম্পাদক-মারুফ হায়দার, সমাজ কল্যান সম্পাদক-শেখ মিজানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক-মোঃ সেলিম মোল্লা প্রমুখ।

পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা এবং বিশ্ব ব্যাপী করোনা মহামারি থেকে বিশ্ববাসীকে মুক্ত রাখতে দোয়া করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ সেলিম মোল্লা। শেষে প্রায়ই চারশো জন রোজাদার ব্যক্তির মাঝে ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌবাড়িয়া পশুহাট বন্ধের দাবি

হৃদরোগে আক্রান্ত জাসাস নেতা রিয়াজুল হক রুবেলকে দেখতে হাসপাতালে নেতৃবৃন্দ

৫ই আগস্ট কারাগার ভেঙে পালানো মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নেত্রকোনায় গ্রেফতার

জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করেই সমাধান করব: আমিনুল হক

দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আমিনুল হক

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

২০২৫ সালের নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা বার্তা: বাংলাদেশ একাত্তর

দলীয় কোটা, ভাই কোটা, আপা কোটা আর দেখতে চাইনা; ফারুক হাসান

কালসী সড়ক সংস্কারের অভাবে মরণ ফাঁদ: রয়েছে অবৈধ ট্রাক ষ্ট্যান্ড

পল্লবীতে চোরাই মোবাইল মার্কেটে র‌্যাবের হানা- আটক-৭