বাংলাদেশ একাত্তর.কম: সংবাদ
হাতিরঝিল থানা জাসাসের সদস্য সচিব রিয়াজুল হক রুবেল হৃদরোগজনিত কারণে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
গতকাল ২৪ জানুয়ারি, রিয়াজুল হক রুবেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত হন জাসাস ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাসাসের সম্মানিত আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ মহানগর নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাসাস হাতিরঝিল থানার আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুর রহমান রিপন এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আলী আশরাফ সবুজ।
নেতৃবৃন্দ রিয়াজুল হক রুবেলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। একই সঙ্গে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান।


















