বুধবার , ২৪ নভেম্বর ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বরিশাল লঞ্চ ঘাটে যাত্রীরা হেনস্তার শিকার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ২৪, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/বরিশাল প্রতিনিধি:

দেখার কেউ নেই বরিশাল সদর লঞ্চঘাটে স্টাফদের টানাটানিতে যাত্রীরা হেনস্তার শিকার হচ্ছেন। কর্তৃপক্ষের কোনো নজর নেই।,

দেখা যায়, লঞ্চঘাটে সারি সারি লঞ্চ বাঁধা রয়েছে। ৩ ও ৪ তলা লঞ্চ, এক সাথে একাধিক লঞ্চ ছাড়ার প্রতিযোগিতা চলে। কোনো সিরিয়াল নেই, যে লঞ্চ আগে ভরবে সেটি ছেড়ে যাবে। যে কারণে  লঞ্চ স্টাফরা যাত্রীদের এক প্রকার জবরদস্তি করে যাত্রীদের হাত বা কাধে থাকা ব্যাগ ধরে টানাটানিতে মগ্ন থাকে। যাত্রী নারী বা পুরুষ সেটি দেখার সময় নেই তাদের। কার আগে কে যাত্রী তুলে লঞ্চে তুলতে পারে সেই প্রতিযোগিতা-ই চলে স্টাফদের মধ্য। এমন কি তরুণ তরুণীদের দেখলেই স্টাফরা এসি কেবিন শুয়ে ঘুমায়ে যাবেন খুব মশকরার ছলে বলেন। লঞ্চঘাটে উঠতি ও মধ্য বয়সের নারীরাও ইভটিজিংয়ের শিকার হচ্ছে। এতে প্রতিনিয়ত লঞ্চ স্টাফদের এহেন কর্মকাণ্ডে এক প্রকার অতিষ্ঠ যাত্রীরা।

লঞ্চ স্টাফ এক মুরব্বি যাত্রী’কে জোরপূর্বক ধরে নিয়ে লঞ্চে তুলছেন। ছবি- বাংলাদেশ একাত্তর.কম:

বরিশাল লঞ্চঘাটে ব্যাংক কর্মকর্তা সুমন নামের এক ব্যক্তি বাংলাদেশ একাত্তর.কম’কে বলেন, পরিবার সহ লঞ্চে চড়ে ঢাকায় যাবো কিন্তু লঞ্চের কাছে যাওয়া মাত্রই তিন-চার লঞ্চ স্টাফ আমাদের টানাটানি করে। আমরা খুবই বিব্রতক হয়েছি। আরেক যাত্রী  জুলহাস পেশায় ব্যবসায়ী তিনি বলেন লঞ্চে চড়ে ঢাকায় যাওয়ার ইচ্ছা ছিলো, কিন্তু লঞ্চ স্টাফদের যেমন চিল্লাচিল্লি তেমন টানাটানির খপ্পরে পড়ে আমি আর লঞ্চে যাবোনা, বাসে চড়ে ঢাকা যাবো। প্রতিদিন এমন বহু যাত্রী তাদের হেনস্তার শিকার হচ্ছেন কিন্ত ঘাটে কোনো প্রতিবাদ করা যাবেনা। কারন সেখানে তাদের আইন চলে।

এ-বিষয়ে জানতে লঞ্চ মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্টাফরা বলছেন মালিকরা কই থাকে কিভাবে কমু।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

“করিডোর নয়, গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে দেশ চলবে: সেনাপ্রধান”

মিছিলের চাপে এসপি প্রত্যাহার? পুলিশের পেশাগত স্বাধীনতা নিয়ে নতুন প্রশ্ন

রূপনগরের সেই কেমিক্যাল গোডাউনে আবারও আগুন: নতুন করে প্রশ্নের আগুন ছড়াল

দুঃখের কান্না ধরে রাখতে পারেননি চিত্রনায়ক সোহেল রানা: বীর মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতালেও ঠাঁই নেই!”

কাউন্সিলর সুখ টানেই মগ্ন: বিব্রতকর সেবা প্রত্যাশীরা

চিত্রনায়িকা তানিন রহমান সুবহা আর নেই

মিরপুরে “ফয়সাল হেল্থ এক্সপ্রেস সার্ভিসের আড়ালে” ভয়ংকর প্রতারণার অভিযোগ

গোপালগঞ্জের পোলার বিয়ে হ্যাটট্রিক-রান্না না করায় বছরে বছরে নতুন বউ!