মঙ্গলবার , ১৯ মার্চ ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের পথে – কলাপাড়ায় ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ১৯, ২০১৯ ৯:১৯ অপরাহ্ণ

মোঃ পারভেজ, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ জালাল উদ্দিন ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। রবিবার বেলা দশটায় পটুয়াখালী-৪, কলাপাড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্ভোধন করেন শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান ইজ্ঞিনিয়ার তৌহিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ইজ্ঞিনিয়ার তৌহিদুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশ এগিয়ে নিয়ে যাওয়ার। তার সেই স্বপ্ন বাস্তবায়নে দরকার সোনার মানুষ।

 

সোনার কারিগর। সেই সোনার মানুষ এবং কারিগর গড়ার জন্য আমরা এই কলেজ প্রতিষ্ঠা করেছি। যার মাধ্যমে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। সাথে পুরো দেশ উপকৃত হবে।

এ কলেজের অনেক ছেলে মেয়ে আজ দেশের প্রতিষ্ঠিত মানুষ। সোনার মানুষ হয়ে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য গর্ব আর অহংকার। আগামীতে তোমরাও জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ায় ভুমিকা রাখবে এ আমাদের প্রত্যাশা।সভাপতির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান বলেন, শুধু শিক্ষা নয় পাশাপাশি খেলাধুলারও  প্রয়োজন রয়েছে। ক্রীড়ার মাধ্যমেও দেশকে বিশ্ব দরবারে পরিচিত ও প্রতিষ্ঠিত করা যায়। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ক্রীড়ার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

যার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল দল আজ দেশের জন্য গৌরবোজ্জল ভ’মিকা বয়ে এনেছে।এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাবিকুল আহসান, কলেজ অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদারুল আলম মাসুমসহ এলাকার বিশিষ্টজনরা। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ মাঠ মহড়া প্রর্দশিত হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবী’র’ এমডিসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

দুদকের মামলা, তদন্তে অনিয়ম—তবুও বহাল বিতর্কিত নিয়োগ

ঢাকা ১৬ আসনে আসছে জনতার অভিভাবক: নয়ন বাঙালি, দখল–চাঁদাবাজমুক্ত রাজনীতির নতুন অঙ্গীকার

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক

১০০ আসনে নারী প্রার্থী চায় এনসিপি,সংরক্ষিত আসনকে বলছে ‘অমর্যাদাকর’

বাংলা টিভির সাংবাদিককে ঘিরে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, পর্ণগ্রাফি ও মাদক বাণিজ্যের অভিযোগ

সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে জনগণ মেনে নিবেনা; আমিনুল হক

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: মুহাম্মদ আফাজ উদ্দিন

গভির রাতে লাশ নিয়ে পালানোর সময় পুলিশের হাতে আটক

মিরপুরে টেলিগ্রাম গ্রুপে পর্নোগ্রাফি ব্যবসা, যুবক গ্রেফতার