সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে মাদকচক্রের মূল হোতাসহ ৪জন গ্রেফতার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ৭, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

রাজু আহমেদ: প্রকাশ, ৭ এপ্রিল ২০২৫

রাজধানীর পল্লবীতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১, এভিনিউ-৫ এর ১৪ নম্বর লাইনের একটি বাসায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

মো. রনি ওরফে আল আমিন ওরফে জয় (২৫)। মো. মাকসুদ (২৫)। মো. সাকিবুল হাসান (২৩)। সুরুজ রহমান (২৪)।

অভিযানের সময় তারা মাদক কেনাবেচার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে জব্দ করা হয় প্রায় ২০ কেজি গাঁজা ও ২৫ গ্রাম হেরোইন।

এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা (এফআইআর নং-১২, জিআর নং-২১১, তারিখ: ৭ এপ্রিল ২০২৫) দায়ের করা হয়েছে। মামলা অনুযায়ী ধারা ৩৬(১), ১৯(গ),/৩৬(১) সারণির ৮(গ)/ ৪১ এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. রনির বিরুদ্ধে পূর্বে মাদক, মারামারি, দস্যুতা ও চাঁদাবাজির অভিযোগে মোট ৮টি মামলা রয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম (বাংলাদেশ একাত্তর’কে) বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির ভাইকে ঈদের দিনে কুপিয়ে জখম

তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

যশোর শার্শা সীমান্তে ৫ কোটি ৯০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

ভবিষ্যতের জন্য ভুট্টা বিপ্লব: স্মরণে এরশাদ হোসেন সাজু

আহসান উল্লাহ হাসান স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈলে মটরসাইকেল নছিমন সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত

মিরপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দোকান দেখে মনে হয় সিটি করপোরেশনের অনুমোদিত

প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের কথা যা বললেন

দেবহাটায় উপ-নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি: বিশৃঙ্খল ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ

রূপনগরে ছাত্র হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শরিফ মাতবর: গ্রেফতার