বুধবার , ২৭ অক্টোবর ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ধামরাই থানাধীন নকল শিশু খাদ্য জব্দ, ৬ লক্ষ টাকা অর্থদণ্ড করেছে র‌্যাব-৪

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ২৭, ২০২১ ৪:০১ অপরাহ্ণ

ধামরাই প্রতিনিধিঃ

ঢাকা জেলার ধামরাই থানাধীন এলাকায় অনুমোদনহীন নকল শিশু খাদ্য তৈরির অপরাধে নিউ ফরসা ফুড ও বেভারীজ কোম্পানীকে ৬ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত

র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এর নেতৃত্বে মোহাম্মদ আনিসুর রহমান এবং বিএসটিআই প্রতিনিধি সিকান্দার মাহমুদ এর উপস্থিতিতে ২৬ অক্টোবর ২০২১ইং তারিখ দুপুর ০১.০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত ঢাকা জেলার ধামরাই থানাধীন কেলিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য তৈরি করার অপরাধে নিউ ফরসা ফুড এন্ড বেভারীজ এর ম্যানেজার ও অপারেটরকে মোট ৬ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়ঃ

ছবি: নকল শিশু খাদ্য জব্দ,

১। নিউ ফরসা ফুড এন্ড বেভারীজ এর ম্যানেজার বিশ্বজিৎ মল্লিক (৩০), জেলা-বরিশাল’কে নগদ ৩,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।

২। নিউ ফরসা ফুড এন্ড বেভারীজ এর অপারেটর মোঃ হযরত আলী (২৬), জেলা-সিরাজগঞ্জ’কে নগদ ৩,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।

এছাড়াও বিক্রয় নিষিদ্ধ আনুমানিক ১০ লক্ষ টাকার নকল শিশু খাদ্য জব্দ করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীর ডি ব্লক ঈদগাহ মাঠে দেয়াল নির্মাণ বিতর্ক: এলাকাবাসী–কমিটির গঠনমূলক আলোচনা

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

যুবলীগ নেতা জহিরুল হত্যার মূল আসামি গ্রেফতার

মালয়েশিয়া যাওয়া কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া।

খাঁচা ভেঙে খাবারের সন্ধানে ‘ডেইজি’: চরম অবহেলায় মিরপুর চিড়িয়াখানার দুর্বল সিংহী

তারেক রহমানের নির্দেশ মানছে না ছাত্রদল: চাঁদাবাজি, অপহরণ, লুটপাটের অভিযোগ থানায়

মিরপুরে চোলাই মদসহ গ্রেফতার-১

সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-৭৮-এ বিজয়শ্রদ্ধা

ডেমরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে শক্তিশালী সিন্ডিকেটঃ দুদদকের নোটিশ