শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

খাঁচা ভেঙে খাবারের সন্ধানে ‘ডেইজি’: চরম অবহেলায় মিরপুর চিড়িয়াখানার দুর্বল সিংহী

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ৬, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

ক্ষুধা ও অসুস্থতায় রুগ্ণ হয়ে পড়া ডেইজির খাঁচা ছাড়ার ঘটনায় চিড়িয়াখানার ব্যবস্থাপনায় প্রশ্ন—অভিযোগ, প্রাণীর খাবার ও যত্নে ব্যাপক অনিয়ম-অবহেলার কারণে রাজকীয় সিংহী আজ জীবন্ত মৃত পথযাত্রীতে পরিণত হয়েছে।

প্রকাশ ৬ ডিসেম্বর ২০২৫

মিরপুর চিড়িয়াখানায় সিংহী ‘ডেইজি’কে ঘিরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খাবারের সন্ধানে খাঁচা ভেঙে বের হয়ে আসা দুর্বল ও অসুস্থ ডেইজিকে দেখে দর্শনার্থী ও এলাকাবাসী বিস্মিত ও আতঙ্কিত হন।নযাকে একসময় ‘জঙ্গলের রাণী’ বলা হতো, সেই সিংহীকে এখন দেখলে মনে হয় যেন দীর্ঘ দুর্ভিক্ষে টিকে থাকা কোনো অবশ প্রাণী।

দর্শনার্থীরা জানান, ডেইজির শরীর অত্যন্ত রুগ্ণ, খাদ্যাভাবে হাড়–জিরজিরে এবং চলাফেরায় দুর্বলতা স্পষ্ট। এতে চিড়িয়াখানার প্রাণী ব্যবস্থাপনা এবং খাবার সরবরাহ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, দীর্ঘদিন ধরে চিড়িয়াখানার প্রাণীদের খাদ্য ও যত্নে অনিয়ম রয়েছে বলে অভিযোগ আছে। বিভিন্ন সময় দর্শনার্থী ও প্রাণীপ্রেমীরা অভিযোগ করেছেন, প্রাণীদের পর্যাপ্ত খাবার দেওয়া হয় না এবং অনেক ক্ষেত্রে নিম্নমানের খাবার সরবরাহ করা হয়। তারা দাবি করেন, সঠিক যত্ন ও চিকিৎসা না পাওয়ায় প্রাণীগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

প্রাণী অধিকারকর্মীরা বলছেন, “যদি বন্যপ্রাণীর যথাযথ যত্ন, খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে না পারেন, তাহলে তাদের খাঁচায় রেখে কষ্ট দেওয়ার কোনো নৈতিকতা নেই।” তাদের মতে, বর্তমান অবস্থা কার্যত ‘অ্যানিমেল এবিউজ সেল’-এ পরিণত হয়েছে, যা দ্রুত সংস্কার বা পুনর্বিন্যাস প্রয়োজন।

ঘটনার পর নিরাপত্তা বৃদ্ধি এবং প্রাণীর স্বাস্থ্যের পরীক্ষা–নিরীক্ষা চলছে বলে চিড়িয়াখানা সূত্র জানিয়েছে। তবে দর্শনার্থী ও বিশেষজ্ঞদের দাবি—শুধু তদন্ত নয়, প্রাণীদের জন্য টেকসই খাদ্য–চিকিৎসা ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিশ্বম্ভরপুরে স্বামীর বিরুদ্ধে মামলা করে কাঁদছে স্ত্রী

পালকি শিল্পি গোষ্ঠির অনুষ্ঠানে প্রধান অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী ইব্রাহীম খলিল মজুমদার

মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে বিদায় অনুষ্ঠান, জাতীয়করণে অগ্রাধিকার

মিরপুরে “ফয়সাল হেল্থ এক্সপ্রেস সার্ভিসের আড়ালে” ভয়ংকর প্রতারণার অভিযোগ

মিথ্যা মামলায় আটক স্বামীর মুক্তির দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

জয়পুরহাটে শিশু ধর্ষণের শিকার: পুলিশের হাতে ধর্ষক গ্রেফতার

লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে র‍্যাবের কড়া নজরদারি: মিরপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান

দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আওয়ামী সরকার পতনে ৫ই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন সাগর,  রিকশা বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন

তারেক রহমানের ‘জিরো টলারেন্স’ ঘোষণার মাঠে মাদকের আস্তানা উচ্ছেদ, হুমকির মুখে ছাত্রদল নেতা সুমন