বুধবার , ১০ জুন ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইলিয়াস মোল্লার বাসায় গভীর রাতে পুলিশের অভিযান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ১০, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ

ফেসবুক লাইভে জিয়াউর রহমানের কবর নিয়ে বিতর্কিত মন্তব্যের পর গভীর রাতে সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার বাসায় পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১০ জুন ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় তাকে বাসায় পাওয়া যায়নি। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে পল্লবী থানা পুলিশ এই তল্লাশি অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১২টার দিকে অভিযান শেষ হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা মিরপুর-১২ নম্বর সেকশনের প্রিন্স বাজারের পেছনে অবস্থিত নিজ বাসায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ পুরো বাড়িতে তল্লাশি চালায়। তবে তাকে সেখানে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, অভিযানের খবর টের পেয়ে তিনি আগেই সরে যান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার দেওয়া একটি বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। লাইভে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “আগামীতে জিয়াউর রহমানের কবর থাকবে কিনা, তা আমি জানি না।” একইসঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিফলন বাংলাদেশে ঘটবে এবং শেখ হাসিনার আগেই তিনি দেশে ফিরবেন।

তার এই বক্তব্য প্রকাশের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মিরপুর-১২ এলাকায় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ঢাকা-১৬ আসনের সাবেক এই সংসদ সদস্য প্রকাশ্যে নেই। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে

সর্বশেষ - আইন ও আদালত