বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মারা গেছেন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ১৬, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে আজ বুধবার দুপুরে তিনি মারা গেছেন বলে জানা গেছে।

মৃত্যুকালে তার বয়স ৮২ বছর, মতিয়া চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তাঁর পরিবারের একটি সূত্র।

মতিয়া চৌধুরীর জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন মাসে। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

মতিয়া চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু করেন বামপন্থী রাজনীতি দিয়ে। ১৯৬০–এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার যে আন্দোলন-সংগ্রাম শুরু হয়, তাতে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশ নেন। আইয়ুব খানের আমলে চারবার কারাবরণ করেন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।

স্বাধীনতার পর মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন। এরপর তিনি দলটির হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সামরিক বিভিন্ন সরকারের সময় কারাবরণ করেন।

১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৪ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন। মতিয়া চৌধুরীর দাফন কাজ সম্পুর্ন কোথায় করা হবে নিশ্চিতভাবে জানা যায়নি।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

দুর্বৃত্তের হামলায় ওয়াহিদা খানমের মাথার হাড় ভেঙে গুরুতর যখম

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে হেয় করা মানেই জাতিকে আঘাত: ছাত্রদল নেতা সুমন

পল্লবীতে বিএনপি নেতাকে হিরোইন ও ইয়াবাসহ আটকের দাবি ডিবির

অস্ত্র হাতে ছাত্রজনতা হত্যায় অভিযুক্ত আ.লীগের জামাই সোহেল

মব জাস্টিসের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটি গোষ্ঠী: আমিনুল হক

রাইড শেয়ারের অন্ধকার চেহারা: যাত্রীরা সতর্ক থাকুন!

গোপালগঞ্জে কাঁচা ধান কেটে জমি দখলের চেষ্টা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেয়াল চিত্র ও আলপনা অংকন

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮, ৫ জন বিভিন্ন বাহিনীর সদস্য:র‍্যাব

ভেদাভেদ ভুলে দেশ ও জনকল্যাণে কাজ করতে হবে: রাষ্ট্রপতি