রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮, ৫ জন বিভিন্ন বাহিনীর সদস্য:র‍্যাব

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ১৩, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮, ৫ জন বিভিন্ন বাহিনীর সদস্য বলে জানিয়েছেন:র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক:

মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ডাকাতি হওয়া সাত লাখ টাকা উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস রোববার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাঁদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।

ডাকাতির এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে গ্রেপ্তার করা হবে বলে জানান মুনীম ফেরদৌস।

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার পর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতি হয়।

পুলিশ সূত্র জানায়, যৌথ বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতেরা বাসায় ঢুকে ডাকাতি করে। এ সময় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করা হয়। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আবু বকর বাদী হয়ে গতকাল রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন। আবু বকর জমি ও ইট-বালু কেনাবেচার ব্যবসা করেন বলে জানায় পুলিশ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

১০ কোটি টাকার মেয়াদ উত্তীর্ন প্রসাধনী: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আসন্ন ঈদ-উল-ফিতর: রাজধানী ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে র‌্যাব-৪

দেবহাটায় উপ-নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি: বিশৃঙ্খল ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ

৪৫ বছরে গোপালগঞ্জে উন্নয়নের বদলে লুটপাট : শেখ সেলিমের ‘অভিজাত সাম্রাজ্য’ বনাম জনগণের বঞ্চনা

২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

একুশে টেলিভিশনের চিত্র সাংবাদিক হাসপাতালে ভর্তি

স্ত্রীর করা নির্যাতন মামলায় ছাত্রলীগ নেতার জামিন

বেনাপোল বন্দরে সিএন্ডএফ সিন্ডিকেটের দৌরাত্ম্য: সরকারের রাজস্ব ফাঁকি

কালশি গণহত্যার বিচারে মানববন্ধন কাল, উপস্থিত থাকবেন ফারজানা

নতুন বছরে আসছে ‘জল ছবি’