রবিবার , ১১ এপ্রিল ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৭ দিনের সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ১১, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ‘বাস্তবায়ন’ করবে সরকার। এ সাত দিনের জন্য আসতে পারে সাধারণ ছুটির ঘোষণাও। এ সংক্রান্ত প্রজ্ঞাপনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, সাধারণ ছুটির ঘোষণা আসছে। আপাতত এক সপ্তাহের হলেও পরিস্থিতি বিবেচনায় পরে এটি আরও এক সপ্তাহ বাড়ানোরও চিন্তাভাবনা আছে। সাধারণ ছুটির মধ্যে গণপরিবহন বন্ধ রাখাসহ অন্যান্য কি কি বিধিনিষেধ থাকবে, সেটি নিয়ে এখন কাজ চলছে। পরিপত্রে এসব বিষয় স্পষ্ট করা হবে।

এর আগে, শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, ১৪ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যানবাহন, গার্মেন্টস কারখানাসহ সবকিছু বন্ধ থাকবে।

তিনি জানান, লকডাউন চলাকালে কোনোভাবেই মানুষকে ঘরের বাইরে আসতে দেয়া হবে না।

কিন্তু এতেও কমেনি জনগণের উদাসীনতা। এ অবস্থায় জনস্বার্থে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।

ওই দিন সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার।

চলমান এক সপ্তাহের ‘লকডাউনে’ জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সীতাকুন্ডে সহিংসতায় জড়িত বিএনপির চার নেতা বহিষ্কার

গোলাগুলি, অপহরণ ও আধিপত্য বিস্তার: র‍্যাবের হাতে টান আকাশ

পল্লবীর চাঞ্চল্যকর মিলন হত্যা চেষ্টা মামলার চার আসামী গ্রেফতার

মায়ের কথাই সত্য হলো: তারেক রহমানের প্রত্যাবর্তনে তিনশো ফিটে ইতিহাসের বৃহত্তম জনসমুদ্র

আমিনুল হকের জন্মদিনে এতিম শিশুদের মুখে খাবার তুলে দিলেন যুবদল নেতা দেওয়ান বিপ্লব।

কাফরুলে দুটি শপে বিএসটিআই অনুমোদন বিহীন লোগো, পন্য মজুদ অভিযোগে ৩ লক্ষ ৫০ হাজার অর্থদন্ড

গোপালগঞ্জে কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ গেল ৫ম শ্রেণির ছাত্রী সোহাগীর

কোটালিপাড়ায় পশু ডাক্তারের লুচুপনার ভিডিও ভাইরাল

আশুলিয়ায় মাদক সহ গ্রেফতার:১

আর্জেন্টিনার খেলা শেষ, এবার মিরপুরে মিছিল?