বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করেছে: র‍্যাব-৪

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ১০, ২০২৪ ১:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর: নিজস্ব প্রতিবেদক;

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ডিএমপি মিরপুর মডেল থানাধীন মিরপুর কেন্দ্রীয় মন্দির ও কাফরুল পূজামন্ডপ পরিদর্শন করেছেন র‍্যাব-৪ এর অধিনায়ক উইং কমান্ডার মো: রোকনুজ্জামান, পিপিএম-সেবা, পিএসসি, এডিডব্লিউসি  ও সিপিসি-১ কোম্পানি কমান্ডার মেজর কাজী আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান।

পূজা মন্ডপ পরিদর্শনকালে অধিনায়ক উইং কমান্ডার মো: রোকনুজ্জামান বলেন, ধর্ম যার যার উৎসব সবার” এই লক্ষ্যে সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে র‌্যাব-৪ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে টহল বাড়ানো হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করে অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে র‌্যাব মানুষের পাশে আছে। র‌্যাব-৪ এর দায়িত্বপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।

এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোন গুজব ছড়াতে না পারে এবং যে কোনো ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। তিনি আরও বলেন, চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি সাদা পোষাকে র‌্যাব সদস্যরা বিভিন্ন পূজামন্ডপ ও র‌্যাব-৪ এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতের জন্য পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে ও যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে সবাইকে নিশ্চিত করেছেন র‍্যাবের এই উইং কমান্ডার রোকন উজ্জামান।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে পুলিশের উপর হামলা, হ্যান্ডকাফসহ পালাল আসামি, আহত ৪

কোটিপতি স্কুলে কোটি টাকার অনুদান, গরিবের প্রাণ গেলে মেলে কি এমন সহানুভূতি?

করোনার এই দুঃসময়ে অসচ্ছল মানুষের পাশে আ.লীগ নেতা খলিল

৫ আগস্ট ফ্যাসিস্ট বিদায়ের স্মৃতি উদযাপন ও জুলাই সনদ উৎসব: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটে বিশাল সমাবেশ

শোহাদায়ে কারবালার স্মরণে জেনেভা ক্যাম্পে গাউছিয়া কমিটির ১০দিন ব্যাপী মাহফিল

অপরাধীদের প্রতি কোন ক্রমেই নমনীয় হবে না পুলিশ: অতিরিক্ত পুলিশ কমিশনার

পল্লবীতে গ্যারেজঘরে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার: স্থানীয়দের নীরবতায় রহস্য

বিশ্বম্ভরপুরে যৌতুকলোভী স্বামী সহ ৪ জনের বিরুদ্ধে মামলা!

পল্লবীতে অটিজম সেবাকেন্দ্রের স্টাফের সঙ্গে ধাক্কাধাক্কি, থানা পুলিশ ঘটনাস্থলে বাড়িভাড়া নিয়ে উত্তেজনা

ওই মিল্টন ওরা কারা; মির্জা ফকরুল