শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে চাদা দাবি ও মারধর করা সেই বিএনপি নেতা বহিষ্কার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ১৬, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ

সুমন মাস্টার;

ঢাকার মিরপুরে চাঁদা দাবি, মারধর ও দোকান ভাঙচুরে অভিযুক্ত বিএনপি নেতা মো: সোহেল খানকে বহিষ্কার করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি

শনিবার, ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। সোহেল খান দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

‘চাঁদা না পেয়ে মাতার বিএনপি নেতার মারধর-ভাঙচুর, ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ একাত্তর। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, অপরাধী সোহেল খানকে বহিষ্কার করা হয়েছে। অপকর্ম করে বিএনপিতে কেউ থাকতে পারবে না। সে যে পর্যায়ের নেতা হোক না কেন। এ ব্যাপারে আমরা কঠোর আছি সব সময়।

সুত্র, ৪ নভেম্বর মিরপুর-১ নম্বর শাহ আলী কাঁচা বাজারের ১ নম্বর এলাকার দোকানে ইউছুফ নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে তাকে মারধর ও দোকান ভাঙচুর করেন সোহেল খান ও তার লোকজন। এ সময় তার পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি ইউছুফ। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।,

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিশ্বনাথের সাথে আমার আত্মার সম্পর্ক, নাসির উদ্দিন খান

পবিত্র রমজান মাস: ইবাদাত, আত্মশুদ্ধি ও ফজিলতের মাস

আবু সাইদের বাড়িতে ঈদ উপহার নিয়ে ছুটে গেলেন রবিন খান

কলাবাগানে ২২ মামলার সাজাপ্রাপ্ত দম্পতিকে আটক করেছে ‘র‌্যাব-৪

ধর্ষণের হুমকি দেয় আমাকে: মিথিলা

সন্ত্রাস দমনে ‘ডেভিল হান্ট’ অভিযান, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

বন্ধুর ১০ লাখ টাকা আত্মসাৎ করতে ছিনতাইয়ের নাটক সাজায় মুন্না

লন্ডনে পাবলিক বাসের লাইনে তারেক রহমান, দেশে ফিরলে কি থাকবেন একই সরলতায়?

বেগম খালেদা জিয়া চারবারের প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রীর স্মরণে ‘অপরাজিতা’ নেত্রী

মিরপুরে আগুনে ভস্মিভূত বস্তিবাসীর মাঝে খাবার বিতরণ করে “গ্রীণ বিডি বন্ধু মহল”