সোমবার , ১৫ জুন ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শিল্প প্রতিমন্ত্রীর শোক!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ১৫, ২০২০ ২:৪৬ অপরাহ্ণ

বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শিল্প প্রতিমন্ত্রীর শোক!

(বাংলাদেশ একাত্তর.কম) মিরাজ মাহবুব ইফতিঃ

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

আজ এক শোকবার্তায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বদরউদ্দিন আহমদ কামরান ষাটের দশকে ছাত্রলীগে যোগদান করেন এবং সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনের হিসেবে সিলেটের যাত্রা শুরুর সাথে বদরউদ্দিন আহমেদ কামরানের নাম ওতপ্রোতভাবে জড়িত। সিলেট পৌরসভার চেয়ারম্যান এবং পরবর্তীতে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে সুখে দুঃখে সব সময় সিলেট নগরবাসীর সঙ্গে ছিলেন তিনি। করোনা যুদ্ধে তিনি সিলেটবাসীর পাশে থেকে এখানকার জনগণের জন্য নিরলস কাজ করে গেছেন।

শোক বার্তায় সিলেটে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বদরউদ্দিন আহমদ কামরানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রতিমন্ত্রী বলেন, বদরউদ্দিন আহমদ কামরানের মতো একজন ত্যাগী ও বর্ষীয়ান নেতার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হল।

শিল্প প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে মুরগির খোয়ারে লুকানো পিস্তল উদ্ধার

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে তামিম ইকবাল

বীর মুক্তিযোদ্ধা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রণী নেতা এস এম আহসানউল্লাহ আর নেই

মিরপুরে “ওরা” তিতাস গ্যাসের ঘুসখোর কর্মকর্তা

পল্লবীর চাঞ্চল্যকর মিলন হত্যা চেষ্টা মামলার চার আসামী গ্রেফতার

প্রতারক স্বামী, শিক্ষিকা স্ত্রী : মিরপুরে প্রতারণার ভয়ঙ্কর চক্রের হদিস

দলের নির্দেশ অমান্য করে ব্যানার টানিয়ে রেখেছেন ‘বহু’:মিরপুরে রহস্যজনক ভবন নিয়ে বাড়ছে প্রশ্ন

২০ রমজানে এতিম ও অসহায়দের পাশে জনছায়া ফাউন্ডেশন

ছাতকে হরতাল ও নৌ-পথ অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

ধামরাই চাঞ্চল্যকর নছর উদ্দিন হত্যা মামলার পলাতক তিন আসামী গ্রেফতার