সোমবার , ৯ আগস্ট ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ৯, ২০২১ ৯:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দরা।

রোববার (৮ আগস্ট) বিকাল ৫ টার সময় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত শেষে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটন বলেন ১৯৩০ সালের ৮ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, যিনি পরিবারে পরিচিত ছিলেন রেণু নামে। মাত্র ১৩ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন তিনি। সভাপতি বলেন শুধু সহধর্মিনী হিসেবে নয়, রাজনৈতিক সহকর্মী হিসেবে আজীবন প্রিয়তম বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। ১৯৭৫ এর ১৫ই আগষ্ট কালরাতে বঙ্গবন্ধুর স্বপরিবার হত্যাযজ্ঞে তিনিও শহীদ হন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি শেখ মোঃ সুবহান, আলমগীর বেপারী, শামীম মির্জা, আবু তালেব, মইবুল ইসলাম, সাধারণ সম্পাদক এম মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, পাখি আক্তার, মহিলা সম্পাদিকা বিলকিস ভান্ডারী, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দারুসসালাম থানা সভাপতি জুয়েল বেপারী, সহ-সভাপতি রাজ্জাক, অপু, শাহিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামিম, সাংগঠনিক সম্পাদক তপু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ

বিশ্বম্ভরপুরে যৌতুকলোভী স্বামী সহ ৪ জনের বিরুদ্ধে মামলা!

কাউন্সিলর সুখ টানেই মগ্ন: বিব্রতকর সেবা প্রত্যাশীরা

ফলাফল প্রকাশ ও সংবর্ধনায় উৎসবমুখর স্কলার্স একাডেমি প্রাঙ্গণ

২৯ কেজিসহ ২জন আটক, র‌্যাব-৪

নীলফামারীর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী মিরপুরে গ্রেফতার

দলবদলের মুখোশে অপরাধের সাম্রাজ্য: রূপনগরের কুখ্যাত শরিফ মাতবরের রাজনৈতিক নাটকীয়তা

৫ই আগস্ট কারাগার ভেঙে পালানো মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নেত্রকোনায় গ্রেফতার

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি: উপ-সচিবসহ ৫ জন নির্বাচনি কর্মকর্তার নামে মামলা

আ.লীগের ষড়যন্ত্র রুখে দিতে হবে; আমিনুল হক