শনিবার , ৮ মে ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীর ৫নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ৮, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি/ উজ্জ্বল বেপারী:

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় কাজ হারানো ও অসহায় হাজার হাজার পরিবার মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নুর ২নং কার্যালয়ের সামনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নুসহ ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান খলিল, পল্লবী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম সারোয়ার আলম সহ দলীয় নেতাকর্মীরা।

আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান বলেন আমাদের বাউনিয়াবাধ ঘনবসতিপূর্ণ একটি এলাকা, বেশির ভাগ মানুষই দিনমুজর। করোনা’র প্রতাপে লকডাউনে অনেকেই কাজ হারিয়ে বেকারত্বে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম মান্নান কচি ও কাউন্সিলর আব্দুর রউফ নান্নুর সার্বিক সহযোগীতায় সাধ্যেমত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি আমরা। যাতে তারাও ঈদ উপহার পেয়ে আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। আজ ২১শ পরিবারকে ঈদ উপহার দিয়েছি। এবং ঈদের আগপর্যন্ত দলীয় নির্দেশে আমরা ৫নং ওয়ার্ডের গরিব অসহায় পরিবারদের মাঝে ঈদ উপহার দিবো ইনশাআল্লাহ।

পল্লবীর বাউনিয়াবাধের (৫নং ওয়ার্ড) কাউন্সিলরের ২নং কার্যালয়ের সামনে ঈদগা মাঠ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে সাধারণ মানুষের মুখে খুশির আনন্দ লক্ষ্য করা গেছে।

 

 

 

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

জাল দলিল ও জবর দখলের সর্বোচ্চ শাস্তি ৫ বছর জেল ও ১০ লাখ টাকা অর্থ দন্ড

পল্লবীতে বিপুল পরিমান গাঁজা ভর্তি ট্রাকসহ গ্রেফতার-২

পল্লবীতে বিপুল পরিমান গাঁজা ভর্তি ট্রাকসহ গ্রেফতার-২

বিএনপি নেতার খাসকামরা থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছাতকে হরতাল ও নৌ-পথ অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

মিরপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দোকান দেখে মনে হয় সিটি করপোরেশনের অনুমোদিত

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি : সভাপতি ইউছুফ, সম্পাদক আকতার

প্রতারক স্বামী, শিক্ষিকা স্ত্রী : মিরপুরে প্রতারণার ভয়ঙ্কর চক্রের হদিস

রূপনগর থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন মোঃ মোরশেদ আলম

পল্লবীতে সাবেক ওসিকে রাস্তায় ঘিরে পেটালো স্বেচ্ছাসেবক দল! ছিনিয়ে নিল মোবাইল-টাকা-স্বর্ণালঙ্কার