রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীর ডি ব্লক ঈদগাহ মাঠে দেয়াল নির্মাণ বিতর্ক: এলাকাবাসী–কমিটির গঠনমূলক আলোচনা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ৭, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

শিব-বি শিহাব

পল্লবীর ডি ব্লক ঈদগাহ মাঠে দেয়াল নির্মাণের প্রস্তাবকে কেন্দ্র করে এলাকাবাসী ও মাঠ ব্যবস্থাপনা কমিটির মধ্যে গঠনমূলক আলোচনা চলছে। মাঠের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে—এ বিষয়টি এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।

স্থানীয় ১০ জন বাসিন্দা এবং দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের মধ্যে বেশিরভাগই মাঠকে উন্মুক্ত রাখার পক্ষপাতী তাদের মত, উন্মুক্ত মাঠ এলাকায় সবার জন্য খেলাধুলা ও বিনোদনের সুযোগ সৃষ্টি করে এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে। চাঁদা নেয়ার কথা জিজ্ঞেস করলে তারা জানায়:কেউ তাদের কাছ থেকে চাঁদা নেয় না,৫ই আগস্টের পর মাঠে কেউ চাঁদা উঠায়নি।

অন্যদিকে, মাঠ কমিটির কিছু সদস্য মাঠের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের স্বার্থে সীমিত আকারে দেয়াল নির্মাণের পক্ষে মত দিয়েছেন। কমিটির নেতা সাজ্জাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক আকিল আহমেদ জানান—ঢাকার জেলা প্রশাসন মাঠের জন্য কিছু বরাদ্দ দিয়েছে, এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন হলে মাঠ আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে।

মাঠে দোকান বসিয়ে কেউ চাঁদাবাজির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে মাঠ কমিটির সাংগঠনিক সম্পাদক আকিল আহমেদ তা স্পষ্টভাবে অস্বীকার করেন।
“আমি এবং আমাদের কমিটির কেউ এসবে নেই,৫ই আগস্টের পরে মাঠে কেউ চাঁদাবাজি করে নাই,যদি আমি বা আমাদের এমন কোনও কর্মকান্ড কেউ প্রমাণ করতে পারে তাহলে যে কোনও শাস্তি মেনে নিবো আমরা,আমাদের কাউন্সিলরকেও জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে”—মন্তব্য করেন তিনি।

কাউন্সিলর সাজ্জাদ হোসেন বলেন, “মাঠ উন্নয়নের জন্য প্রশাসনের কিছু নির্দেশনা আছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে মাঠকে আরও আধুনিক ও ব্যবহারের উপযোগী করা হবে।”

তবে দেয়াল হলে দোকান বসানো বা খেলাধুলার সুযোগ কমে যাওয়ার সম্ভাবনা নিয়ে স্থানীয়দের উদ্বেগও গুরুত্ব পেয়েছে। তারা চান—মাঠটি যেন সব বয়সী মানুষের জন্য উন্মুক্ত ও সহজলভ্য থাকে।

ডি ব্লক ঈদগাহ মাঠের ভবিষ্যৎ এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে একটি বিষয় স্পষ্ট—এলাকাবাসী ও মাঠ কমিটি দুপক্ষই মাঠের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবহারের পক্ষে, আর তারা চান—মাঠটি যেন এলাকার মানুষদের জন্য একটি প্রাণবন্ত মিলনস্থল হয়ে থাকে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সুশিক্ষার প্রসার বৃদ্ধি পেলে এলাকা উন্নত হবে -বিশ্বনাথে এমপি মোকাব্বির

কালশি গণহত্যার বিচারে মানববন্ধন কাল, উপস্থিত থাকবেন ফারজানা

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল: মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের আলোকবর্তিকা

পুরাকীর্তি পদকসহ আটক ৪

মালয়েশিয়া যাওয়া কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া।

মিরপুরে ওরা মাথায় পিস্তল ঠেকিয়ে লুট করে

দলবদলের মুখোশে অপরাধের সাম্রাজ্য: রূপনগরের কুখ্যাত শরিফ মাতবরের রাজনৈতিক নাটকীয়তা

পল্লবীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত

জাসাসের সাংগঠনিক শক্তি প্রদর্শন পাঁচ থানায় পরিচিতি অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি

বাউনিয়াবাধে নারীকে নির্যাতন করে হত্যা, অভিযুক্ত পল্লবীর বিএনপি নেতারা