রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ৩০, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ

কেন্দ্রীয় বিএনপি নেত্রী মেহেরুন্নেসা হকের আবেগঘন স্মৃতিচারণ—ম্যাডাম সুস্থতার আশায় চোখ ভেজালেন সকলেই

প্রকাশ, ৩০ নভেম্বর ২০২৫

আজ পল্লবীর বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও বিএনপি এবং অঙ্গসংগঠনের অফিসে বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উদ্যোগটি নেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চারবারের ওয়ার্ড কাউন্সিলর জনাবা মেহেরুন্নেসা হক।
দোয়া অনুষ্ঠানে অংশ নেয় কোরআনের একঝাঁক কিশোর হাফেজ, স্থানীয় বাসিন্দা, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সবার প্রার্থনা একটাই—বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য।

মোনাজাতের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন দোয়া পরিচালনাকারীরা এবং কেন্দ্রীয় বিএনপি নেত্রী মেহেরুন্নেসা হক। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন,
“ম্যাডাম যখন লন্ডনে শেষবারের মতো চিকিৎসা নিতে গেলেন, আমি তার সঙ্গে যাওয়ার সৌভাগ্য পেয়েছিলাম। আবার যখন আমি নিজে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলাম, ম্যাডাম খবর পেয়ে তাঁর ব্যক্তিগত ডাক্তার দিয়ে আমার শারীরিক অবস্থার খোঁজ নিতে বলেছিলেন। আজ সেই স্মৃতিই আমাকে আবেগে ভাসিয়ে দেয়। আমরা শুধু চাই, ম্যাডাম সুস্থ হয়ে ফিরুন, ইনশাআল্লাহ।”

আজ বাদ আছর পল্লবীর বিভিন্ন স্থানে এই দোয়া ও মিলাদের আয়োজন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে বিপুল পরিমান মাদকসহ দুই জন গ্রেফতার

মেট্রোরেল স্টেশনে নিচে বিহঙ্গ বাসের দুর্ঘটনায় ক্ষোভ: সড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্যকেই দায়ী করছে জনতা

শোহাদায়ে কারবালার স্মরণে জেনেভা ক্যাম্পে গাউছিয়া কমিটির ১০দিন ব্যাপী মাহফিল

তারেক রহমান দেশে ফিরবে, যা বলছে যুক্তরাজ্য বিএনপি

দীর্ঘদিন অসুস্থ গণমাধ্যমকর্মী সেলিম মোল্লার নাতনী হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া প্রার্থনা

১৬ আসনে চাঁদাবাজদের নিরাপদ আশ্রয়

গোপালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনসমর্থনে এগিয়ে”লিয়াকত ভুঁইয়া

মহামারি করোনার মধ্যেও মাস্ক ছাড়াই ঘুরছেন অনেক মানুষ

আওয়ামী লীগ নেই, সবাই বিএনপি হয়ে গেছে: আমিনুল হক

অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে মুসলিম এইড ইউকে বাংলাদেশ’র মাংস বিতরণ