সোমবার , ৭ জুন ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে বজ্রপাতের শব্দে শিক্ষিকার মৃত্যু!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ৭, ২০২১ ২:০০ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদনঃ

বজ্রপাতের শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে ফৌজিয়া বেগম শিমু নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার দুপুর ২টার দিকে রাজধানী পল্লবী সেকশন ১১, বি ব্লকের ২০ নম্বর লাইনে।

বজ্রপাতের শব্দে নিহত ফৌজিয়া বেগম শিমু জান্নাত একাডেমি হাইস্কুলের সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষিকা ছিলেন। নিহতের স্বামী আলমগীর হোসেন একই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শনিবার দুপুরে নিহত ওই শিক্ষকা তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে কোচিং সেন্টার থেকে বাসায় ফিরছিলেন। এরপর মিরপুর ১১ নম্বর বি ব্লক ২০ নম্বর লাইনের মাথায় ওয়ালটনের শো রুমের সামনে পৌঁছামাত্র বিকট শব্দে বজ্রপাত হয়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে ওই শিক্ষিকা মাটিতে লুটিয়ে পড়েন। তার আর জ্ঞান ফিরে আসেনি মৃত অবস্থায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

নিহত শিক্ষি’কার স্বামী আলমগীর বলেন, আমার ধারণা বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে আমার স্ত্রী মারা গেছে। তবে তার শরীরে বজ্রপাত হয়নি। কারণ আমার বাচ্চারা ওই সময় তার সঙ্গে ছিল। তাহলে তাদেরও ক্ষতি হতো।

জান্নাত একাডেমি হাইস্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, আমি শুনেছি বজ্রপাতের শব্দে আমাদের এক স্কুল শিক্ষিকা মারা গেছেন। তার স্বামীও এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে আছেন।

 

 

 

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মহামারি করোনার মধ্যেও মাস্ক ছাড়াই ঘুরছেন অনেক মানুষ

ডেমরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাদক কারবারিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে: পল্লবী যুবদলের অগ্নিকণ্ঠ হুঁশিয়ারি

বাথরুমে লুকিয়েও শেষ রক্ষা হলোনা, বায়ুত্যাগে ধরা খেলেন আওয়ামী লীগ নেতা!

মিরপুরে মাদক ব্যবসায়ীদের নতুন হাতিয়ার সংবাদ সম্মেলন

বিএনপি কর্মী নিজাম উদ্দিনের বিরুদ্ধে অনিয়মসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

উলপুর বাজারে ডিসিআর ছাড়াই অবৈধ ঘর নির্মাণের হিড়িক: নীরব ভূমি অফিস, হুমকির মুখে সাংবাদিকরা

ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি আরিফ আহমেদ চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

পল্লবী থানা হেফাজতে জনি হত্যার বিচারের দাবিতে পোস্টারে ছেয়ে গেছে

সংসদের প্রথম দিন ঘিরে তীব্র প্রতিক্রিয়া: ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে’—বলছেন সাধারণ মানুষ