মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে পুলিশের উপর হামলা, হ্যান্ডকাফসহ পালাল আসামি, আহত ৪

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ৮, ২০২৫ ২:৩০ পূর্বাহ্ণ

রাজু আহমেদ|ঢাকা, প্রকাশ, ৮ এপ্রিল ২০২৫

রাজধানীর পল্লবী থানার এভিনিউ-০৫ এলাকায় গতকাল রাতে সংঘটিত এক নাটকীয় ঘটনায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে ওয়ারেন্টভুক্ত আসামি বাপ্পি। গতকাল ৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতারের পর পুলিশকে লক্ষ্য করে সংঘবদ্ধ একটি চক্র আকস্মিক হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে বাপ্পিকে ছিনিয়ে নেওয়া হয়, এতে চার পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, বাপ্পি একজন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাকে গ্রেফতারের পর তার সঙ্গীরা পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এ সময় একাধিক নারী ঢাল হয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে পড়ে এবং আসামিকে ছিনিয়ে নেয়।

আহত পুলিশ সদস্যদের মধ্যে পল্লবী থানার এসআই মওদুদসহ চারজনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন: শবনম, ডলি, সোহাগ ও জসিম। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলাদেশ একাত্তর’কে বলেন, “এটি একটি সংঘবদ্ধ মাদক চক্রের পরিকল্পিত হামলা। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা হবে।”

ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থমথমে অবস্থা বিরাজ করছে এলাকাজুড়ে। সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি বাপ্পিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

হাজী সেলিমের সহধর্মিণী ‌‌’আর নেই’

আ. লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের দানকৃত কোরআন শরিফ বিক্রি: মাদ্রাসা পরিচালক সালাউদ্দীনের প্রতারণা ফাঁস

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

চাঁদা না পেয়ে ‘মাদকবিরোধী’ পাপ্পুর মানববন্ধন! ঈদের গরু কেনার নাটক ফাঁস

বাঙলা কলেজে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রূপনগরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি, ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ আমিনুল হকের

পল্লবীতে পুলিশের উপর হামলা, হ্যান্ডকাফসহ পালাল আসামি, আহত ৪

পল্লবীতে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ: এক যুবক গুলিবিদ্ধ, পুরনো শত্রুতার জেরে সন্ত্রাসীদের তাণ্ডব

নিয়োগ পরীক্ষায় ভোগান্তি: নিজ জেলায় পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের ক্ষোভ