বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতা সিদ্দিক বিশ্বাস আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ২২, ২০২০ ৩:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/ মাহবুবঃ

ঢাকা: রাজধানীর মিরপুর শাহ্আলী এলাকা থেকে জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতা সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাসকে (৪৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।,

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) দিনগত রাত ২ টায় র‍্যাব-৪ এর একটি দল অভিযান চালায়। অভিযানে জাল ভিসা প্রতারক চক্রের মাস্টার মাইন্ডকে শাহ আলী থানার উত্তর বিছিলের কুসুমবাগ আবাসিক এলাকা থেকে আটক করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি জিয়াউর জানান, আসামি দীর্ঘদিন যাবত মিরপুরের বিছিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে Octopus 2010 (BD) ltd. নামে অফিস খুলে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে মালয়েশিয়া, রাশিয়া,ইউরোপ ও ভারত সহ বিভিন্ন দেশে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদেরকে জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছিলো। আসামি সিদ্দিক এসব অভিযোগের সত্যতা স্বীকারও করেছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের ষড়যন্ত্রকারীরা দেশের কোনো ক্ষতি করতে পারবে না: আমিনুল হক

“নির্বাচনের আগে জুলাই সনদ চাই: ছাত্রজনতার নেতা হাসানাতের হুঁশিয়ারি

রূপনগরে জুয়ার আসরে র‌্যাবের হানা: আট জুয়ারী আটক

৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী মাঠে সাবেক যুবলীগ নেতা আব্দুল মান্নান

বাংলাদেশ ল অ্যালায়েন্সের নতুন কমিটি

বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা আমিনুল হকের

পত্রিকা-টেলিভিশন অনলাইন সংস্করণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক: মন্ত্রিসভা

নতুন বছরের ভাবনা: ২৫ আসুক শান্তি আর আশার আলো নিয়ে

কেন্দ্রীয় ছাত্রদলের ত্যাগী নেতা সাজিদ আহমেদ সুমন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

পল্লবীতে অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক: মনির ও রুবেল আটক