মঙ্গলবার , ৮ অক্টোবর ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি রিজভীর

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ৮, ২০১৯ ১১:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সারাদেশের ক্যাম্পাসগুলোতে খুন-অপকর্মে জড়িত ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে বলেছেন, আজ সারাদেশের সাধারণ ছাত্রসমাজ ফুঁসে উঠেছে। আবরারের খুনিদের বিচার দাবিতে ছাত্রদের আন্দোলন এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশের সাধারণ ছাত্রসমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান- এই মৃত্যু উপত্যাকাকে শান্তিময় করতে রাজপথে এখনই নেমে আসতে হবে।

মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

রিজভী বলেন, ফেসবুকে দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ার অপরাধে নারকীয় কায়দায় রাতভর নির্যাতন চালিয়ে ছাত্রলীগের ক্যাডাররা খুন করেছে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। আবরার ফাহাদের মতো নিরীহ নিরপরাধ দেশপ্রেমিক মেধাবী ছাত্রকে হত্যার মাধ্যমে ছাত্রলীগ প্রমাণ করেছে যে, শিক্ষা-প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের জান-মালের কোনো নিরাপত্তা নেই। ইতোপূর্বে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি স্কুলশিক্ষার্থী এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রলীগের হামলা থেকে রেহাই পায়নি।

তিনি বলেন, ছাত্রলীগের খুন, ধর্ষণ, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, টেন্ডারবাণিজ্য অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের ক্যাডারদের হাতে জিম্মি হয়ে পড়েছে। ছাত্রলীগের অতীত ঐতিহ্যকে ম্লান করে দিয়ে এর ডাক নাম এখন হয়ে পড়েছে চাপাতিলীগ। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা না করলে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ ফিরবে না। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা থাকবে না।

আরো পড়ুন : খুলনায় ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

রিজভী বলেন, আবরার ফাহাদ হত্যার ঘটনায় সোমবার রাতে চকবাজার থানায় যে মামলা হয়েছে সেখানে আসামি হিসেবে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। রহস্যজনকভাবে ১৯ জনের মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম অভিযুক্তের নাম নেই। নির্লজ্জ বুয়েট প্রশাসন এই হত্যাকাণ্ডকে সামান্য অনাকাঙ্খিত মৃত্যু বলে বিবৃতি দিয়েছে। তারা খুনিদের আড়াল করতে সিসিটিভিতে ধারণকৃত ২০ মিনিটের ভিডিও এডিট করে মাত্র দেড় মিনিটের একটি ক্লিপ দিয়েছে আন্দোলনরত ছাত্রদের।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বাবা নেই, মাকে হাসপাতালে রেখে পরীক্ষাকেন্দ্রে ছুটেও ঢুকতে পারল না মেয়েটি!

মিরপুরে পুলিশ সদস্য ইয়াবাসহ আটক

রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে: বিএনপি

বঙ্গবন্ধুর আজীবন সহযোগী” মকসুদুল ইসলাম “স্বরণে “শীতবস্ত্র বিতরণ”

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম শুরু: দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ

আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী

র‌্যাব এওয়ার্ড-২০২১” জঙ্গি দমনে র‌্যাব-৪ প্রথম

কাউন্সিলর সুখ টানেই মগ্ন: বিব্রতকর সেবা প্রত্যাশীরা

প্রাথমিক বিদ্যালয়ের প্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

মনে প্রানে যুবলীগ করি’ ইফতেখার জুয়েল’