শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চাকরি দেওয়ার নামে প্রতারণা, মিরপুরে ডিবির জালে দুই প্রতারক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ১৩, ২০২৬ ২:৪১ পূর্বাহ্ণ

মিরপুরে চাকরির নামে প্রতারণার ঘটনায় ডিবির অভিযানে দুই প্রতারক গ্রেফতার

বাংলাদেশ একাত্তর  ঢাকা, ১১ মার্চ ২০২৬

রাজধানীর মিরপুর এলাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) । গ্রেফতারকৃতরা হলো- ১। মো. শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও ২। মো. বাচ্চু মিয়া (৪৩)।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০:৩০ ঘটিকায় মিরপুর দারুস সালাম থানাধীন মাজার কো-অপারেটিভ মার্কেটে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নথি, সিল, স্ট্যাম্প ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, ডিএমপির মিরপুরে ১০ মার্চ রাত সাড়ে ১০ ঘটিকায় মিরপুর জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানাধীন মাজার কো-অপারেটিভ মার্কেটের “মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার” দোকানে অভিযান পরিচালনা করে।

এ অভিযানে প্রতারণার সাথে জড়িত মো.শাহারুল ইসলাম ও মো. বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে তৈরি বিভিন্ন জাল কাগজপত্র, নিয়োগপত্র, সরকারি লোগো সম্বলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একাধিক সিল ও স্ট্যাম্প প্যাড, দুটি হার্ডডিস্ক, একটি এলইডি মনিটর এবং মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে প্রতারণাসহ সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ও ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

আশুলিয়ায় মাদক সহ গ্রেফতার:১

গুম-খুনের রাজনীতির মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা: তথ্যমন্ত্রী

পল্লবীতে উচ্ছেদের ২৪ ঘন্টার মধ্যেই ফের বসেছে চোরাই মোবাইল মার্কেটঃ প্রশ্ন বিদ্ধ পুলিশের অভিযান।

ঢাকা কি ফিরছে আন্ডারওয়ার্ল্ডের যুগে? ছায়ার আড়ালে পুরনো বাহিনী, নতুন দৌরাত্ম্য

বাস্তবতা, অনৈতিকতা ও ভাবনা

মিরপুরে নারী নির্যাতন মামলায় আ.লীগ নেতা আটক: অন্তরঙ্গ ছবি ভাইরাল

গনতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ল অ্যালায়েন্সের নতুন কমিটি

আশুলিয়ায় ৪ ডাকাত সদস্য র‌্যাবের হাতে আটক

শিক্ষা সংস্কার কমিশন গঠন জাতির একান্ত প্রত্যাশা-সারোয়ার ওয়াদুদ চৌধুরী