বুধবার , ২৫ এপ্রিল ২০১৮ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চরভদ্রাসনে শিক্ষক নিয়োগে অর্থ বাণিজ্যের অভিযোগ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ২৫, ২০১৮ ৩:৫২ পূর্বাহ্ণ

নাজমুল হাসান নিরব,ফরিদপুর চরভদ্রাসন থেকেঃ

চরভদ্রাসন উপজেলা সদরে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এক বছর ধরে শিক্ষক-কর্মচারীর রমরমা নিয়োগ বাণিজ্য চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিদ্যালয় কার্যকর কমিটির সদস্যরা। প্রধান শিক্ষক ওই বিদ্যালয়ের হিন্দুধর্মীয় শিক্ষক পদে, গ্রন্থাগারিক পদে ও নৈশপ্রহরী পদে মোটা অঙ্কের নিয়োগ বাণিজ্য করার পর সম্প্রতি একই কায়দার সহপ্রধান শিক্ষক পদে নিয়োগ বাণিজ্যর জোর প্রস্তুতি চলছে বলে অভিযোগ বিদ্যালয় কার্যকরী কমিটির সদস্যদের।

 রোববার বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য শাহজাহান ঝন্টু জানান, বিদ্যালয়ের হিন্দুধর্মীয় শিক্ষক, গ্রন্থাগারিক ও নৈশপ্রহরী পদে মোট ৯ লাখ ৯৫ হাজার টাকা নিয়োগ বাণিজ্য করেছেন প্রধান শিক্ষক। এরপর ফকরুজ্জামান খান নামক সহকারী প্রধান শিক্ষক পদে এক প্রার্থীর সঙ্গে মোটা অঙ্কের মৌখিক চুক্তি করে শনিবার ওই পদে শিক্ষক নিয়োগের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান শিক্ষক তার মনের মতো লোকদের নিয়ে এ নিয়োগ কমিটি সাজিয়েছেন। তিনি বলেন, বিদ্যালয় কার্যকরী কমিটির মধ্যে অভিভাবকদের ভোটে নির্বাচিত চারজন সদস্যের মধ্যে কোনো একজন সদস্যকেও শিক্ষক নিয়োগ কমিটিতে রাখা হয় নাই।

প্রধান শিক্ষক কাজী আবু সেলিমকে জিজ্ঞেস করলে তিনি জানান, বিদ্যালয়ের অভিভাবক ভোটে নির্বাচিত কার্যকরী সদস্যরা উচ্চশিক্ষিত নয় বলে শিক্ষক নিয়োগ কমিটিতে রাখা হয় নাই।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী দুষ্কৃতকারীদের নৈরাজ্য প্রতিরোধে রাস্তায় ৫নং ওয়ার্ড যুবদল

প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল হক

রাণীশংকৈলে মটরসাইকেল নছিমন সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক: গণতন্ত্রের পথে নতুন সমীকরণ

সড়কে বিভিন্ন দোকানপাটে দুর্ঘটনার কারন

মিরপুরে শিশুহত্যা: লাশ গুমে মাথা বিচ্ছিন্নের অভিযোগ

পল্লবীর চাঞ্চল্যকর মিলন হত্যা চেষ্টা মামলার চার আসামী গ্রেফতার

স্ত্রীর করা নির্যাতন মামলায় ছাত্রলীগ নেতার জামিন

আ.লীগ পুত্র আরিফ, ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে আটক

আলো জ্বলে উঠল পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে