মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কালশী ১৬ বিঘা খেলার মাঠ ফেরত চাই: দখলদারদের শাস্তির দাবিতে উত্তাল মানববন্ধন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ২, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

শিক্ষক, রাজনীতিক ও ক্রীড়ানুরাগীদের হুঁশিয়ারি করে বলেন, এলাকার শেষ খেলাধুলার মাঠ বাঁচাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি,

নিজস্ব প্রতিবেদক:  প্রকাশ, ২ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা. রাজধানীর পল্লবীতে ১৬ বিঘা আয়তনের কালশী খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালশী ফ্লাইওভারের উত্তর-পূর্ব পাশে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ বিস্ফোরিত হয়।
আয়োজক ছিলেন ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের ক্রীড়া প্রেমী সচেতন নাগরিকবৃন্দ। আনুমানিক ৩৫০ থেকে ৪৫০ জন মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি বাঁচার আন্দোলন। এলাকাবাসীর একমাত্র খেলার মাঠটি যারা দখল করেছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনতার রোষানলে পড়তে হবে দখলদারদের।”

বক্তব্য দেন মাওলানা রুহুল আমিন, ভাইস প্রিন্সিপাল, বাউনিয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা; আবুল হোসেন, প্রধান শিক্ষক, কালশী উচ্চবিদ্যালয়; হাজী বাদশা মিয়া, সভাপতি, ৫ নং ওয়ার্ড বিএনপি; নাসির উদ্দিন খান সজল, সহ-সভাপতি, রিভাইডার স্পোর্টিং ক্লাব লিমিটেড ও পরিচালক, উন্নত পল্লবী সামাজিক সংগঠন; সাব্বির শেহজাদ খান, যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানা ছাত্রদল। এছাড়া এলাকার শিক্ষক, শিক্ষার্থী, খেলোয়াড় ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বক্তারা দাবি জানান,

১) কালশী বালুর মাঠ অবিলম্বে দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী অবস্থায় ফিরিয়ে দিতে হবে।
২) মাঠ দখলকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, “দখলদারদের প্রভাবশালী তদবিরে মাঠ বেহাত হতে দেওয়া হবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

এ সময় এলাকাবাসী ঐক্যবদ্ধ কণ্ঠে স্লোগান তোলে—“মাঠ আমাদের অধিকার, দখলদার হুঁশিয়ার।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সাজিদ আহমেদ সুমনের জন্মদিনে পল্লবীতে বস্ত্র বিতরণ—দুর্যোগে পাশে থাকা মানবিক এক নাম

সংসদের প্রথম দিন ঘিরে তীব্র প্রতিক্রিয়া: ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে’—বলছেন সাধারণ মানুষ

অটোরিকশা বন্ধে খুশি সাধারণ মানুষ

৪৭ বছরে পদার্পণ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি

মুজিব শতবর্ষ উপলক্ষে ২৬০০ বাস্তহারা পরিবারের পুর্নবাসন প্রকল্পের দলিল হস্তান্তর

ভুয়া সামরিক কর্মকর্তা গ্রেফতার (২); পিস্তল, গুলি, ইউনিফর্ম, ওয়াকিটকি সেট উদ্ধার

ধামরাই থানাধীন নকল শিশু খাদ্য জব্দ, ৬ লক্ষ টাকা অর্থদণ্ড করেছে র‌্যাব-৪

সন্তানের হাতে বাবা খুন, ২৪ ঘন্টা না যেতেই র‌্যাবের হাতে গ্রেফতার 

তরুণ প্রজন্মের জন্য মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল হক

আ.লীগ নেতা বাবুকে টার্গেট করা গুলি বোনের মাথায়? ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে খুনের রহস্য ঘনীভূত