সোমবার , ২০ জুলাই ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এবার শাহাবুদ্দিন হাসপাতাল সিলগালার আদেশ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ২০, ২০২০ ২:২৯ অপরাহ্ণ

(বাংলাদেশ একাত্তর.কম) নিজেস্ব প্রতিনিধি: 

রাজধানীর শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা নেগেটিভ ব্যক্তিকে করোনা পজেটিভ বলে ভর্তি রেখে অতিরিক্ত বিল করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে র‌্যাব। এসব অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করার আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাতে শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে এ তথ্য জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

তিনি বলেন,  এই হাসপাতালে কোভিড-১৯ টেস্টের অনুমতি পাওয়ার আগে থেকে রোগীদের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট দেওয়া হতো। অন্যদিকে গত ১ বছর আগেই হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে।

এসব অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করা হবে। হাসপাতালের মালিক ও জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

এর আগে বিকেলে হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ইতোমধ্যে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. মো: আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো: আশিক বিল্লাহ বলেন, রিজেন্ট হাসপাতালে যে অভিযান চালানো হয় সেই ধারাবাহিকতায় শাহাবুদ্দিন মেডিক্যাল হাসপাতালেও অভিযান পরিচালনা করা হয়। রিজেন্ট হাসপাতালের মতো এখানেও গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

রুপনগরে ঝিলপাড় বস্তি দখলের দৌড়: মাসে লাখ লাখ টাকার আয়, সোনার বাংলা মার্কেটও দখলবাজদের কবলে

ফ্রিডম ইন্টারন্যাশনালের আহ্বান: তাপসী তাবাসসুম ঊর্মিকে হয়রানি না করার অনুরোধ

২ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের প্রত্যাশা, তরুণ প্রার্থী পলাশ হোসেন মোল্লাকে ঘিরে জনতার জোয়ার

কারাগারে নারীসঙ্গ: ডেপুটি জেলারসহ ৩ জনকে প্রত্যাহার

পল্লবীতে ১৬ টি চোরাই সাইকেল উদ্ধার: চোর ২জন আটক

ঢাকা-১৬ ভোটে অনিয়মের অভিযোগে জরুরি ব্রিফিং

শ্রমিকলীগ নেতার আবাসিক হোটেলে নারীসহ ৪ জন আটক

প্রধান উপদেষ্টার ঈদ বক্তৃতা: ঐক্যবদ্ধ জাতি গঠনের অঙ্গীকার

পিরোজপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন