শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

উর্দুভাষীদের স্থায়ী পূর্ণবাসনের প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ

পল্লবীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে বক্তব্য,”আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য”

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, এখনো উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়নি। বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে তাদের জন্য স্থায়ী পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর বিএলএস স্কুলে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আমিনুল হক বলেন, “গত ১৭ বছরে জনগণের উপর যে জুলুম-নির্যাতন হয়েছে, উর্দুভাষী ভাই-বোনরাও তার বাইরে নয়। আমরা ক্ষমতায় নেই, তবুও মানুষের পাশে দাঁড়ানোকে আমি নৈতিক দায়িত্ব মনে করি। অথচ যারা দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় ছিল, তারা একবারও এসে খোঁজ নেয়নি—আপনারা কেমন আছেন।”

তিনি আরও জানান, বিএনপি সরকারে এলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। “আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করা,” বলেন তিনি।
আলোচনায় তিনি জোর দিয়ে বলেন, বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের দল। “আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।”

এর আগে সকালে রাজধানীর জিয়া উদ্যান লেকে দেশসেরা সাঁতারুদের প্রতিযোগিতা “জিয়া সুইমিং কার্নিভাল সিজন-১” এ সভাপতিত্ব করেন এবং পরে পল্লবীতে আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন আমিনুল হক।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ধামরাই চাঞ্চল্যকর নছর উদ্দিন হত্যা মামলার পলাতক তিন আসামী গ্রেফতার

দীঘির সিনেমার শুটিং চলছে পল্লবীতে

ওয়ান ইলেভেন ও স্বৈরাচারের প্রেতাত্মারা সরকারকে ঘিরে ধরেছে: ডা. জাহিদ হোসেন

সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধে ঢাকায় বসছে বিজিবি-বিএসএফ সম্মেলন

বিদেশিরা ফেসবুকের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়! গ্রেফতার-৯

পুলিশ দেখলেই মলমূত্র গায়ে মাখে তারা

পল্লবীতে ব্যবসায়ীকে পিটিয়ে মৃত্যু ভেবে ফেলে যায় সন্ত্রাসীরা

ঢাকা-১৬: জামায়াত এমপি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা

কালিহাতীতে রবিন খানের গণসংবর্ধনা: হাজারো নেতাকর্মীর ঢল

ছাত্রজনতা হত্যার মাস্টারমাইন্ড যুবলীগ নেতা কালাপাপ্পু প্রকাশ্যে, পুলিশের নীরবতা প্রশ্নের মুখে