বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ৪, ২০২৪ ১২:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ০৪ ডিসেম্বর, বুধবার, ২০২৪ ইং।

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সুস্হ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সেই সুস্থ ধারার কাঙ্খিত পরিবেশের জন্য দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সে নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে খিলক্ষেত উত্তরপাড়া বনরুপা মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। তিনি আরও বলেন , গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতি করণ করে ধ্বংস করে দিয়েছে। আগামী দিনে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে জনগণের ভোটে নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন আর দলীয় ও রাজনীতি করণ করা হবে না। জনগণের প্রত‍্যাশা অনুযায়ী ক্রীড়াঙ্গন গড়ে তোলা হবে।

একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি আসাদুজ্জামান জিসানের পৃষ্টপোষকতায় এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মো. আক্তার হোসেন, মো. আতাউর রহমান, মো. গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজী এস এম ফজলুল হক, যুগ্ম আহবায়ক সোহরাব খান স্বপন। আরও ছিলেন, মোবারক হোসেন দেওয়ান, সি এম আনোয়ার হোসেন, মিজানুর রহমান রেনু, উত্তরাপূর্ব থানা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, মন্জুর হোসেন পাটোয়ারী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বাবু, সিনিয়র সহসভাপতি রাজিব আহমেদ, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আজম হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ আহম্মেদ সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ফুটবলের বিস্ময়কর বালক সোহানের পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

পল্লবীতে ৪ বছরের শিশুকে পেটে গ্যাস ভরে নৃশংস হত্যা!

প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল হক

চিত্রনায়িকা পরিমণি র‌্যাবের হাতে আটক

সিরাজগঞ্জে মাদক কারবারিসহ ট্রাক আটক

মিরপুরে নর্থ সিটি আবাসন লিমিটেডের অভিনব প্রতারণা: জমির মালিকদের মারধরের অভিযোগ

মিরপুরে নর্থ সিটি আবাসন লিমিটেডের অভিনব প্রতারণা: জমির মালিকদের মারধরের অভিযোগ

রূপনগরে খোলস বদলে সক্রিয় আওয়ামী দোসরদের আনাগোনা, আতঙ্কে স্থানীয়রা

সাভারে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

বিএনপিতে হাইব্রিড দখলদার: যুবদল নেতার বিস্ফোরণ”

কোটি টাকার বিনিময়ে দুয়ারীপাড়া সড়কে ফের বসেছে দোকানপাট: সকালে উচ্ছেদ বিকালে যা-তাই