সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রধান শিক্ষকের চেয়ারে বসা সেই শিক্ষার্থীকে ক্ষমা করে দিলেন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ২:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর; কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেনের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বিদ্যালয় ত্যাগ করেন প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন।

ঘটনার দিন বিকেলে ওই শিক্ষার্থী প্রধান শিক্ষকের চেয়ারে বসে ছবি তুলে তার নিজের ফেসবুকে পোস্ট দেন। পোস্টে লেখেন ‘আমাদের সু-সম্মানিত আলমগীর স্যার কোথায়’ এরপর মুর্হূতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয় শুরু সমালোচনা।

পরে রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেনের কাছে ক্ষমা চাইলে প্রধান শিক্ষক তাকে ক্ষমা করে দেন। চেয়ারে বসা ওই ছাত্রের নাম ইকরামুল হাসান। সে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

নিজের ভুল বুঝতে পেরে শিক্ষার্থী ইকরামুল হাসান জানায়, আমি আবেগে স্যারের চেয়ারে বসেছি। স্যারের চেয়ারে বসা আমার ঠিক হয়নি। স্যারের কাছে ক্ষমা চেয়েছি। স্যার আমাকে ক্ষমা করে দিয়েছেন। ভবিষ্যতে এমন ভুল আর কখনই করববো না।

প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন বলেন, সে এসএসসি পরীক্ষার্থী। ছোট মানুষ ভুল করেছে, ক্ষমা চাওয়ায় আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সে এমন ভুল আর কখনই করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, শুক্রবার রাতে প্রধান শিক্ষকের চেয়ারে বসা শিক্ষার্থীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে রোববার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই শিক্ষার্থী ক্ষমা চাইলে প্রধান শিক্ষক তাকে ক্ষমা করে দেন। ওই শিক্ষার্থী এমন কাজ আর কখনই করবে না মর্মে অঙ্গীকার করেছে।

গোপন সুত্র বলছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের খেপিয়ে তুলে একটি চক্র। ওই চক্রটির টার্গেট ছিলো প্রধান শিক্ষক চেয়ার দখল করা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

বাংলাদেশিদের তথ্য বিক্রি করে দিয়েছেন দুই শীর্ষ পুলিশ কর্মকর্তা; বরখাস্ত হলেন দুই কনেষ্টবল

রোহিঙ্গাদের পুনর্বাসনে জাতিসংঘের সহায়তা চেয়েছেন ড. মোহাম্মদ ইউনুস

মিরপুরে শিয়া সম্প্রদায়ের শোক মিছিল চলছে

পল্লবীতে রিয়াদের মৃত্যু: ঘুসের টাকা ফিরিয়ে দিল পুলিশ!

আগামী সপ্তাহে নতুন সরকারের শপথ গ্রহণের সম্ভাবনা

পল্লবীতে দারুল হাবীব (সা.) মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএনপি নেতা আমিনুল হক

রাজধানীতে জাল সনদ প্রস্তুতকারী ৩ আটক

হৃদরোগে আক্রান্ত জাসাস নেতা রিয়াজুল হক রুবেলকে দেখতে হাসপাতালে নেতৃবৃন্দ

এমপি’র ভাগ্নের সন্ত্রাসী বাহিনীরা, এক আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় !