শনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ

নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০জন আহত দোকান ঘর-বাড়ী ভাংচুর:

গোপালগঞ্জ প্রতিনিধি;

দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নারীসহ ২০জন আহত হয়েছেন। এসময় ৩টি দোকান ও ৮টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপি উপজেলার মোচনা ইউনিয়নের শুয়াশুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মুকসুদপুর ও ফরিদপুর হাসপাতালে ভর্তিসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মোচনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এমদাদ মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মোচনা ইউনিয়েনর শুয়াশুর গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফারুক খান এমপি ও স্বতন্ত প্রার্থী মো. কাবির মিয়ার ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘন্টাব্যাপি সংঘর্ষে লিপ্ত হয়।

মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোচনা ইউনিয়নের বর্তমান মো. এমদাদ মোল্লাকে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই নিজের গলায় ছুরি চালায় যুবক

বিএনপি’র নামে দখল করা কার্যালয়, অফিস অপসারণের নির্দেশ দিলেন; আমিনুল হক

আওয়ামী সরকার পতনে ৫ই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন সাগর,  রিকশা বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন

সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মারা গেছেন

বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ

bti-ডেভেলপার কোম্পানি’ সড়ক দখল করে নির্মাণ সামগ্রীর স্থান তৈরি

কালিহাতীতে রবিন খানের গণসংবর্ধনা: হাজারো নেতাকর্মীর ঢল

ডিবির অভিযানে আওয়ামী সন্ত্রাসী- হানিফ গ্রেফতার

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

রুপনগর থানা যুবদলের মিছিল আমিনুল হককে ধানের শীষের প্রার্থী ঘোষণায় উচ্ছ্বাস