রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জনগণ নির্বাচন হতে দেবে না নিরপেক্ষ সরকার ছাড়া : রিজভী

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ৩, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ
জনগণ নির্বাচন হতে দেবে না নিরপেক্ষ সরকার ছাড়া

জনগণ নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলাদেশ একাত্তর অনলাইন ডেস্ক:

আজ রোববার অবৈধ সরকারের পদত্যাগ ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল এবং খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোসহ দলের মহাসচিব ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ৯ম দফা অবরোধের প্রথম দিনে মিছিল শেষে তিনি এ কথা বলেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান। তার মধ্যে কোনো ধরনের দেশপ্রেম নেই।

দেশ থাকল; না থাকল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকল; না থাকল তাতে তার কোনো কিছু আসে যায় না। তিনি শুধু ক্ষমতা চান। কিন্তু চক্রান্ত করে আর ক্ষমতায় থাকা যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। মৎস্যজীবী দলের আয়োজনে মিছিল ও পিকেটিং এ নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে শান্তি নগর মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্ত মামলার পলাতক আসামী আবুল কাসেম গ্রেফতার

৪৭ বছরে পদার্পণ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি

ছাত্রজনতা হত্যা চেষ্টা মামলার আসামি মাহামুদ আলম গ্রেপ্তার: আদালতে না পাঠিয়ে থানায় আটকে রাখায় বিতর্ক

পল্লবীর লাল মাঠে মেলা বন্ধ, এলাকা বাসীর স্বস্তি

বিএনপি নেতা সালাউদ্দীনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আ.লীগের ২১টি-ইউনিটে বিএনপি কর্মী পদে,দুর্দিনের আওয়ামিলীগ নেতাকর্মীরা হতাশ!

আ.লীগ নেতা বাবুকে টার্গেট করা গুলি বোনের মাথায়? ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে খুনের রহস্য ঘনীভূত

আগামী কাল হরতাল

বিএনপিতে অনুপ্রবেশকারী ঢুকানোর জিরো পারসেন্ট সুযোগ নাই: আমিনুল হক

পল্লবীতে রাজউকের নকশা বহির্ভূত ভবন: ফুটপাতে পিলার গেড়ে ক্ষমতার দাপট!