মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পুলিশ দেখলেই মলমূত্র গায়ে মাখে তারা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৪, ২০২৩ ১:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর/মিরপুর: সুমন

রাজধানীর মিরপুরে পৃথক অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ টি চাকু উদ্ধার করা হয়। সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের গ্রেফতার মোট ৮ জন হলেন, মোঃ সুমন সেখ, মোঃ আঃ মতিন, মোঃ নয়ন, মোঃ বাবুল এবং মোঃ ইমরান সরদার। গ্রেফতার বাকিরা হলেন, শাহিন, ইব্রাহিম মিয়া এবং রুবেল প্রকাশ লালাপো।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা বিভিন্ন গণপরিবহনে চলাচলরত যাত্রীদের টার্গেট করত। বিশেষত যারা জানালার পাশে বসে তারাই মূল টার্গেট। তাদের হাতে থাকা মোবাইল, মানিব্যাগ বা ঘড়ি মুহুর্তেই ছোঁ মেরে নিয়ে যায়। এসময় কেউ বাঁধা দিতে চাইলে চাকু দিয়ে তার হাতে পোঁচ দেয় তারা। তাদের এমন আঘাতে অনেকেই আহত হয়েছেন। পুলিশের হাত থেকে বাঁচার জন্য তারা যখনই পুলিশকে দেখে সাথে সাথেই রাস্তায় পায়খানা করে দেয় এবং তা নিজেদের গায়ে মাখে ও আশেপাশে ছুঁড়ে মারে।

আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় একই কায়দায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় তারা পায়খানা করে পালানোর চেষ্টা করলেও তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমনের বিরুদ্ধে ৫ টি, মতিন ও নয়নের বিরুদ্ধে ৩ টি করে মামলা রয়েছে।

এদিকে পৃথক অভিযানে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে চিহ্নিত ছিনতাইকারী শাহীন ও ইব্রাহিম মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া আরেকটি অভিযানে গ্রেফতার করা হয় রুবেল প্রকাশ লালাপোকে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে পুলিশের উপর হামলা, হ্যান্ডকাফসহ পালাল আসামি, আহত ৪

নিষিদ্ধ ছাত্রলীগের ১০ সদস্যের গ্রেফতার: রাজধানীর শান্তির রক্ষায় ডিবির কঠোর অভিযান

বিদেশিরা ফেসবুকের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়! গ্রেফতার-৯

কলাবাগানে ২২ মামলার সাজাপ্রাপ্ত দম্পতিকে আটক করেছে ‘র‌্যাব-৪

সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদকে সভাপতি মোঃ আমির হোসাইনকে সাধারণ সম্পাদক করে জাতীয় ঢাকা প্রেস ক্লাব-এর কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটি গঠিত।

গোপালগঞ্জে পৌর-নির্বাচন উপলক্ষে ১০ প্রার্থীর আবেদন

কোটি টাকার বিনিময়ে দুয়ারীপাড়া সড়কে ফের বসেছে দোকানপাট: সকালে উচ্ছেদ বিকালে যা-তাই

শিক্ষা সংস্কার কমিশন গঠন জাতির একান্ত প্রত্যাশা-সারোয়ার ওয়াদুদ চৌধুরী

আগামী সপ্তাহে নতুন সরকারের শপথ গ্রহণের সম্ভাবনা

আলোচিত সমিতির সভাপতি জসিম উদ্দিন ও সম্পাদক লাকী আক্তার’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪