শুক্রবার , ২২ এপ্রিল ২০২২ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাঙলা কলেজে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ২২, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ

সরকারি বাঙলা কলেজে “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” বাঙলা কলেজ শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে সুবিধাবঞ্চিত ৫০ টি পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” এর কেন্দ্রীয় উপদেষ্টা ও সরকারি বাঙলা কলেজ শাখার প্রধান পৃষ্ঠপোষক সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।

সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি আকিবুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মুহিতের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: জাহাঙ্গীর হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মিটুল চৌধুরী, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সরকারি বাঙলা কলেজ শাখার প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক কামরুন্নাহার সপ্না ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ফেরদৌসী খান বলেন, আমরা সবসময় গরীব অসহায় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি এবং তা অব্যাহত রাখবো।

উপস্থিত শিশুদের অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে আপনাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। এসময় তিনি সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান (সভাপতি, আলো ব্লাড ডোনেশন), রাজন রেজা তানিম (সহপরিচালক, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন), মুহাম্মদ আলী (সভাপতি, ঢাকা জেলা), কাবুল মল্লিক বাবু  (সাংগঠনিক সম্পাদক, মিরপুর শাখা)।

উল্লেখ্য, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সরকারি বাঙলা শাখার তত্বাবধানে প্রতি শুক্র ও শনিবার ৮০ জন হতদরিদ্র শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করে থাকেন সরকারি বাঙলা কলেজের সদস্যরা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সড়ক দখল করে অবৈধ মেলা—মাদকের রমরমা ব্যবসা, কিশোর গ্যাংয়ের উৎপাত! পুলিশের অভিযানে জনসাধারণের স্বস্তি

যাত্রাবাড়ীতে বিয়ারসহ আটক-২

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ঢাকা-১৪ আসনে এলডিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. সোহেল রানা

নিষিদ্ধ ছাত্রলীগের ১০ সদস্যের গ্রেফতার: রাজধানীর শান্তির রক্ষায় ডিবির কঠোর অভিযান

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ: মৎস্য সুরক্ষা ও সংশোধন অধ্যাদেশসহ আরো চারটি খসড়ার অনুমোদন

মিরপুরে মাদক ব্যবসায়ীদের নতুন হাতিয়ার সংবাদ সম্মেলন

পুলিশ ৩২ দিন কি করছে নির্যাতনের ভিডিও ভাইরাল না হলে তো আসামিরা ধরা পড়তো না: হাইকোর্ট

পল্লবীতে রাজউকের নকশা বহির্ভূত ভবন: ফুটপাতে পিলার গেড়ে ক্ষমতার দাপট!

যুবদল কর্মী সেলিম হত্যা মামলার চারদিন পরও আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ