শনিবার , ৯ জানুয়ারি ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাদক ব্যবসায় জড়িতদের ছাড় দেয়া হবে না: এস এম মান্নান কচি

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ৯, ২০২১ ১০:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/ নিজেস্ব প্রতিবেদক:

নগরির পল্লবী সহ ঢাকা মহানগর উত্তরের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এস এম মান্নান কচি।

মাদক ব্যবসায় জড়িতদের ছাড় দেয়া হবে না: এস এম মান্নান কচি

শনিবার সন্ধ্যায় পল্লবীর মিল্লাত ক্যাম্পে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট ৫ নং ইউনিট কমিটির উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল এবং ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের স্থায়ী পুর্নবাসনের এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

এস এম মান্নান কচি বলেন আমারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার টার্গেট করে এগিয়ে যাচ্ছি , সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য এবং আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য মেধাবী যুব সমাজকে পথ হারাতে দেব না। এ জন্য আমাদের সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাদক ,সন্ত্রাস ,ও জঙ্গিবাদ সমাজের ক্ষতিকারক দিক। শুধু উর্দুভাষী ক্যাম্পে নয় যেখানে মাদক ব্যবসা হচ্ছে সেগুলোও বন্ধ করতে হবে। এটা সমাজ থেকে নির্মুল করতে হবে। এ জন্য পুলিশকে জনগনের সহযোগিতা করতে হবে।

উর্দুভাষী বাংলাদেশীদের পুর্নবাসনে সরকার সক্রিয় ভুমিকা পালন করছে জানিয়ে আওয়ামীলীগের এ নেতা বলেন, স্বাধীনাতার পর থেকে কেউ উর্দুভাষী ক্যাম্পবাসীর কষ্টের বিষয়টি বিবেচনা করেননি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনগোষ্ঠীর কথা বিবেচনা করে পুর্নবাসনের উদ্যোগ নিয়েছেন। এ কাজ এগিয়ে নেয়ার জন্য ঢাকা উত্তর সিটিকরপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন। দ্রুত আপনাদের পুর্নবাসনের স্বপ্ন বাস্তবায়ন হবে।

উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট এর সভাপতি মোঃ সাদাকাত খান ফাক্কুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নু,পল্লবী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরোয়ার আলম সহ স্থানীয় নের্তৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রূপনগরে খোলস বদলে সক্রিয় আওয়ামী দোসরদের আনাগোনা, আতঙ্কে স্থানীয়রা

পল্লবীতে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ-৪ এ ধানের শীষের জোয়ার, গণসংযোগে ব্যস্ত মোহন মিয়া বাচ্চু

পল্লবীতে গ্যারেজঘরে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার: স্থানীয়দের নীরবতায় রহস্য

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে কিছু দল- আফাজ উদ্দিন

রুপনগর ও পল্লবী থানা কমিটিতে বিতর্কিতদের ঠাঁই নয়, স্থানীয়রা বলছেন পরীক্ষা-নিরীক্ষা করে সদস্য নেওয়া হোক

আশুলিয়ায় ১৪ জুয়ারী আটক

মিরপুরে এমপি ইলিয়াসের ছত্রছায়ায় রাতারাতি প্রভাবশালী মিষ্টি মালেকের উত্থান

পল্লবীতে যুবলীগ নেতার কিশোর গ্যাং লিডার ছেলেসহ গ্রেফতার: ৯

আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের জন্য বিএনপির দরজা উন্মুক্ত: রিজভী