মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে মানুষ বিক্রির হাট

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ৬, ২০২০ ৯:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/নিজেস্ব প্রতিবেদকঃ

পল্লবীতে মানুষ বিক্রির হাট। প্রায়ই তিনযুগ ধরে চলছে এই  শ্রমজীবী মানুষের বিকিকিনি।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর পল্লবী থানাধীন এলাকার মিরপুর ১১, পুরবী সিনেমা হলের উল্টো পাশে কালসী রোডে বেশকিছু মানুষের ভিড়। তারা বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে আসা অভাবী মানুষ। মাসে ৩০ দিনই ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত শ্রমজীবী মানুষের হাট বসে এখানে। তারা হাটে আসে বিক্রি হতে। আবার আরেক শ্রেণীর মানুষ আসে তাদের কিনতে। চলতে থাকে অন্যান্য পণ্যের মতো দর কষাকষি। একবার বাড়ে, আরেকবার কমে। এক পর্যায়ে বিভিন্ন পণ্যের মতোই বিক্রি হয় তারা। পুরুষের পাশাপাশি এখানে নারী শ্রমজীবীও রয়েছে।

মিরপুর পুরবী সিনেমাহলের উল্টো পাশে কালসী রোডে মানুষের হাট-ছবি বাংলাদেশ একাত্তর.কমঃ

মিরপুর  পুরবী সিনেমাহলের উল্টো পাশে কালসী রোডে মানুষের হাট-ছবি বাংলাদেশ একাত্তর.কম

এখানকার স্থানীয়রা তাদের বলে দিনমজুর, আবার কেউ বলে কামলা। হাটের দিন ৭০ বছরের বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সের শ্রমজীবী মানুষ তাদের এলাকায় কোনো কাজ না থাকায় দলে দলে ছুটে আসেন রাজধানীর পল্লবীতে মানুষ বিক্রির এ হাটে। মিরপুরের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা কাজের জন্য শ্রমজীবীদের এখান থেকে কিনে নিয়ে যায় দিন, সপ্তাহ চুক্তিতে। সারা মাস জুড়েই চলে ভোর থেকে বেলা ১০টা পর্যন্ত এই শ্রমজীবী মানুষের হাট। বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত শ্রমজীবীদের সাথে কথা হয় তারা বলেন, ভোর হলে এখানে বসে থাকি কথায় বনিবনা হলে চলে যাই। ৩৫০ টাকা থেকে ৬০০ টাকা কাজের মজুরি। কাজের ধরন বুঝে মজুরির দরকষাকষি চলে।

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ: মৎস্য সুরক্ষা ও সংশোধন অধ্যাদেশসহ আরো চারটি খসড়ার অনুমোদন

বৃদ্ধকে ঘুষি দিলো মেয়র কাদের মির্জা

সুত্রাপুরে বিয়ারসহ আটক ২

আগামীকাল প্রেসক্লাবে ১১ নেতার সংবাদ সম্মেলন

বিএনপি নেতা সালাউদ্দীনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

এস আই আকবরকে আমাদের প্রয়োজন, সকল ইমিগ্রেশনে চিঠি: বনজ কুমার

ফেসবুক প্রতারণার নতুন ফাঁদ: সুন্দরী নারীর প্রেমের প্রলোভন, বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

গৃহকর্মী ধর্ষণের দায়ে চিকিৎসক গ্রেফতার

ঢাকা-১৬: জামায়াত এমপি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা

আমিনুল হকের নির্দেশে পল্লবীতে স্বেচ্ছাসেবক দলের বাদাম গাছ রোপণ কর্মসূচি