মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ের প্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২৫, ২০২০ ১২:৪৬ পূর্বাহ্ণ

প্রাথমিক বিদ্যালয়ের প্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি।

বাংলাদেশ একাত্তর.কম / উজ্জ্বল বেপারী।

দপ্তরী কাম প্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ আরও চার দাবি জানিয়েছে দপ্তরী কাম প্রহরীদের মহাজোট।

ছবি-পুলিশ মোতায়েন মহাজোট।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টার দিকে রাজধানী মিরপুর-১ নাম্বার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান মহাজোটে অংশগ্রহণ কারীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত ও গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদ সৃষ্টি করে নিয়োগ দিয়ে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। উন্নয়নের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে প্রাথমিক শিক্ষার অংশ হয়ে দেশ গড়ার কাজে সহায়ক ভূমিকা পালনে আমরা অঙ্গিকার বদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃষ্ট পদে নিয়োগের পর থেকে আমরা সততা ও কর্তব্যপরায়ণতার সাথে পালন করে আসছি।

একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও আমরা ন্যায্য বেতন-ভাতা পাইনা। এরমধ্যে আবার বিভিন্ন জেলার বেতন বিভিন্ন ধরনের। কোন উপজেলায় ১৪ হাজার ৪৫০ টাকা আবার কোথাও ১৬ হাজার ১৩০ টাকা করে বেতন পাচ্ছে। আবার কোন উপজেলায় উৎসব ভাতা পাচ্ছে, কোথাও পাচ্ছে না। অমানবিক ও নজিরবিহীনভাবে আমাদের দিয়ে দাপ্তরিক কাজ ও রাতে পাহারা দায়িত্ব পালন করতে হয়। ২৪ ঘন্টা ডিউটি পালন করতে গিয়ে আমরা স্ত্রী-সন্তান ও পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছি।

দাবিগুলো হলো:
১. দপ্তরী কাম প্রহরী পদটি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
২. মহামান্য উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করতে হবে।
৩. আইন অনুযায়ী কর্মঘন্টা নির্ধারণ করতে হবে।
৪. চলমান বেতন ও উৎসব ভাতা বৈষম্য দূর করতে হবে।
৫. নৈমিত্তিক ছুটির ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ মোল্লা’ আর নেই! রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কাজ সম্পুর্ন

লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে র‍্যাবের কড়া নজরদারি: মিরপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান

আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই নিজের গলায় ছুরি চালায় যুবক

তিনটি থানা এলাকার ২৮ জন জুয়ারী আটক

ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন- আমিনুল হক

মিল্লাত ক্যাম্পে চলছে মাদকের রমরমা কারবার, মূল ডিলাররাই ধরাছোঁয়ার বাইরে

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার-৯

যুক্তরাষ্ট্র’ বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশে ফেরত পাঠাবে’

সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন মাসুদুর রহমান খান মাসুদ