শনিবার , ২২ আগস্ট ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দলের দুই সদস্য আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২২, ২০২০ ৮:৩০ অপরাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্য আটক

বাংলাদেশ একাত্তর.কম / উজ্জ্বল বেপারী।

রাজধানী চকবাজার থানা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১০ এর একটি দল চকবাজার থানাধীন হরনাথ ঘোষ রোডস্থ অ্যাপেক্স মোড়ের উত্তরে সনি র‌্যাংগস ইলেকট্রনিক্স শো রুমের সামনে সরকার বিরোধী লিফলেট বিরতণকালে তাদের আটক করা হয়।


আটকরা হলেন, হানিফ হোসেন (৩১) জামাল বেপারী (৩০)। র‌্যাব-১০ এর অপারেশ অফিসার এসব তথ্য নিচ্শিত করেছেন।

জানা যায়, তাদের নিকট হতে শেখ হাসিনা সরকার-শয়তানের সরকার, এ দেশে নারী নেতৃত্ব মানি না, মানব না। মতিন মেহেদীর নেতৃত্বে কোরআনের আলোকে আল্লাহর সরকার প্রতিষ্ঠায় মুক্তির একমাত্র পথ লেখাসহ আরও অন্যান্য লেখা সম্বলিত ১১৪ লিফলেট জব্দ করা হয়।

র‌্যাব-১০ জানিয়েছে জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমায়েত হয়ে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রমনা জনসাধারণের কাছে বিভিন্ন প্রকার লিফলেট বিতরণের মাধ্যমে নাশকতা সৃষ্টির উদ্যোগ, জননিরাপত্তা বিঘ্ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বিরুপ ধারণা সৃষ্টির চেষ্টা করছিল।

তারা এ সংগঠনের প্রধান বা কর্ণধার মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মতিনুল হক মণ্ডলের মতাদর্শের অনুসারী। মতিন মেহেদীর বাড়ি গাইবান্ধা বলে জানায়। তাদের বিরুদ্ধে চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ধামরাই চাঞ্চল্যকর নছর উদ্দিন হত্যা মামলার পলাতক তিন আসামী গ্রেফতার

ভাষানটেক সেনা ক্যাম্পে আটক সন্ত্রাসী হিটলু বাবু অসুস্থ হয়ে মারা গেছে

রূপনগরে সন্ত্রাসীরা চাঁদা নিয়ে ক্ষ্যান্ত হননি, অবশেষে বাড়ীটি দখলের পায়তারা

পল্লবীতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-৭

ডিএমপির ওয়ারী ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচি

বেনজীরের ৮৩টি দলিল মুলে সম্পদ ও ৩৩টি ব্যাংক একাউন্ট জব্দ

ছাত্রদল নেতা গ্রেফতারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের  প্রতিবাদ

যশোর শার্শা সীমান্তে ৫ কোটি ৯০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

রনি হত্যা মামলার আসামী ডিজে সোহেল গ্রেফতার

বিশ্ব ইজতেমার মাঠ থেকে নিখোঁজ মুন্না আহমেদের বাবা, সন্ধান চেয়ে জিডি