শনিবার , ১৫ আগস্ট ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বঙ্গবন্ধুর খুনির কবর বাংলার মাটিতে থাকতে পারবেনা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ১৫, ২০২০ ৯:২৭ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর খুনির কবর বাংলার মাটিতে থাকতে পারবেনাঃ আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা।
 
বাংলাদেশ একাত্তর.কম / সাদ্দাম হোসেন মুন্না
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বিকাল ৫ ঘটিকার সময় রাজধানীর মিরপুর সাড়ে এগারো সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

ছবিসাদ্দাম হোসেন মুন্নাবাংলাদেশ একাত্তর.কম

 
উক্ত দোয়া ও মিলাদ মাহফিল এ উপস্থিত থেকে পল্লবী থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা (এমপি) প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজ ১৫ই আগস্ট আমাদের শোকের মাস, বাঙ্গালী জাতির কান্নার মাস, এই দিনে ঘাতকদের গুলিতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। যার মুল খল-নায়ক ছিলো জিয়াউর রহমান।
 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিরা এখনো বিভিন্ন স্থানে পালিয়ে আছে তাদের ফিরিয়ে এনে বাংলার মাটিতে ফাঁসিতে ঝুলিয়েই শাস্তি নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে তারা হত্যা করতে পারে নাই। আজকে বলতে চাই সেই জিয়াউর রহমান কবরে শুয়ে আছে তিনিও গুলির আঘাতে মৃত্যু বরণ করেন। তাই জিয়াউর রহমানের কবর সংসদের উত্তর পাশে থাকতে দেওয়া হবেনা তার কবর উৎখাত করে অন্য-কোথাও পাঠিয়ে দিতে হবে।
 
আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা (এমপি) আক্ষেপ করে আরো বলেন, আওয়ামীলীগের ভিতরে এমন যারা আছেন যারা আওয়ামীলীগ করেও আওয়ামীলীগের ক্ষতি করেন তারা সাবধান হয়ে জান এবং প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে দল পরিচালনা করেন, তা না হলে জনগন আপনাদেরকে প্রত্যাখান করবে।
 
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীসহ পল্লবী ও রুপনগর এলাকার স্থানীয় আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবন্দরা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

র‌্যাব এওয়ার্ড-২০২১” জঙ্গি দমনে র‌্যাব-৪ প্রথম

সাজিদ আহমেদ সুমনের জন্মদিনে পল্লবীতে বস্ত্র বিতরণ—দুর্যোগে পাশে থাকা মানবিক এক নাম

গাজীপুরে রাজেন্দ্র ইকো রিসোর্টে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ম্যানেজার সাজিকুল ইসলাম

চাকরি দেওয়ার নামে প্রতারণা, মিরপুরে ডিবির জালে দুই প্রতারক

৫ আসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না: নবীউল্লাহ নবী

দেশজুড়ে সজাগ ছাত্র-জনতা: নিরাপত্তায় পাশে সাধারণ মানুষ

কুঁদঘাটে তৃণমূল নেতার দাদাগিরি, অটোচালকদের উপর হামলা ভাংচুর

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে কিছু দল- আফাজ উদ্দিন

এমপি’র ভাগ্নের সন্ত্রাসী বাহিনীরা, এক আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় !

গোপালগঞ্জে কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ গেল ৫ম শ্রেণির ছাত্রী সোহাগীর