শুক্রবার , ১২ জানুয়ারি ২০১৮ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রজন্ম থেকে প্রজন্মের মেলবন্ধন খাস্তগীর স্কুলে

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১২, ২০১৮ ৪:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম: পঞ্চাশের দশকে ডা.খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন এখন পঁচাত্তর পেরুনো রোকেয়া খানম। সত্তরের দশকের শেষদিক থেকে আশির দশক জুড়ে মায়ের স্কুলে পদচারণা ছিল তাঁর পাঁচ মেয়ের। মা-মেয়ে সবাই একসঙ্গে এসেছিলেন কৈশোরের স্মৃতিময় স্কুলটিতে। পঞ্চশের দশকে গ্রামের পশ্চাৎপদ চিন্তাধারাকে পেছনে ফেলে তিন বোন পড়তে এসেছিলেন খাস্তগীর স্কুলে। বর্তমানে সত্তর পেরুনো তিন বোন হলেন সখিনা ইউসুফ, রিজিয়া বেগম ও সানোয়ারা বেগম। সখিনা ও রিজিয়া এসেছিলেন প্রায় ৫৫ বছর আগে ফেলে যাওয়া স্মৃতির আঙ্গিনায়।

নব্বইয়ের দশকের ছাত্রী শিক্ষিকা গৌরি নন্দিতা কিংবা সদ্য মাধ্যমিক শেষ করে স্কুল ছেড়েছেন তিন বান্ধবী কানিজ ফেরদৌস, রওনক জাহান ও ফাইরুজ সরওয়ার। তারাও সবাই এসেছেন।

এভাবেই শুক্রবার (১২ জানুয়ারি) প্রজন্ম থেকে প্রজন্মের মেলবন্ধন ঘটেছে ডা.খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১১ বছর পূর্তিতে। কুয়াশাঘেরা ভোরে সবুজ আঙ্গিনায় দুর্বাঘাসের উপর জমা শিশিরবিন্দু যেমন এক হয়ে উপচে পড়ে জলের ধারায়। তেমনি করে হাসি-আনন্দের ঝর্ণাধারায় পুর্নমিলনিতে এক হয়েছিলেন খাস্তগীরের প্রাক্তন শিক্ষার্থীরা। হাসি-ঠাট্টা, পুরনো দিনের স্মৃতি ছুঁয়ে দেখা, গল্প-আড্ডায় দিনটি পার করছেন তারা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ভুয়া ফেসবুক আইডি খুলে চরিত্র হরণ-হত্যার হুমকি-চাঁদা দাবি; সাইবার ট্রাইব্যুনালে মামলা

২০ রমজানে এতিম ও অসহায়দের পাশে জনছায়া ফাউন্ডেশন

পল্লবীর লাল মাঠে মেলা বন্ধ, এলাকা বাসীর স্বস্তি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: যুবদল নেতা নয়ন

মাফিয়া খ্যাত ট্রেড লাইসেন্স শাখার সুপার ভাইজার’কে ডিএনসিসিতে তলব’

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা।

আশুলিয়ার চাঞ্চল্যকর দুরুল হুদা হত্যা কান্ডের পলাতক প্রধান আসামী গ্রেফতার

শৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর ভূমিকা, দায় স্বীকার করলেন ডিসি মাসুদ

চৌবাড়িয়া পশুহাট বন্ধের দাবি

আর্জেন্টিনার খেলা শেষ, এবার মিরপুরে মিছিল?