শুক্রবার , ১৩ মার্চ ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

করোনায় যেভাবে বদলে যায় মানব দেহের সুস্থ ফুসফুস

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ১৩, ২০২০ ২:২৪ অপরাহ্ণ

(বাংলাদেশ একাত্তর.কম) অনলাইন ডেক্সঃ প্রথমবারের মতো করোনা ভাইরাসের সংক্রমণের ফলে মারা যাওয়া ৪৪ বছর বয়সী এক চীনা নাগরিকের ফুসফুসের চিত্র সামনে এনেছেন চিকিৎসকরা। এক্স-রে ও সিটি স্ক্যানের মাধ্যমে পাওয়া এই ছবিতে স্পষ্ট বোঝা যায় প্রাণঘাতী করোনা ভাইরাস কীভাবে বদলে দেয় মানব দেহের ফুসফুসকে। চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্তের ফুসফুসে যে অস্বাভাবিকতা ধরা পড়েছে তার সঙ্গে আরেক প্রাণঘাতী ভাইরাস সার্স ও মার্সে আক্রান্তের ফুসফুসের যথেষ্ট মিল পাওয়া গেছে।

এক্স-রে ও সিটি স্ক্যানের মাধ্যমে যে মৃত চীনা নাগরিকের ফুসফুসের চিত্র প্রকাশ করা হয়েছে, তিনি করোনা ভাইরাসের উৎসভূমি হিসেবে চিহ্নিত দেশটির হুবেই প্রদেশের উহান শহরের সামুদ্রিক খাদ্যের বাজারে কাজ করতেন। করোনা ভাইরাস উহানে ছড়িয়ে পড়ার প্রথমদিকে গত ২৫ ডিসেম্বর ওই ব্যক্তিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি মারাত্মক ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত। পরে তার শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সপ্তাহ খানেক পর ওই ব্যক্তি মারা যান। আক্রান্তের ফুসফুসের এই চিত্র প্রকাশ করেছে রেডিওলজিক্যাল সোসাইটি অব নর্থ আমেরিকা। ছবিতে চিকিৎসকরা দেখিয়েছেন, সংক্রমণের পর কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে ফুসফুসের ফাঁকা অংশগুলোয় তরল ফ্লুয়িড আরও প্রকট হয়ে ওঠে।

সিটি স্ক্যানের মাধ্যমে ওই ব্যক্তির ফুসফুসের ছবি বিশ্লেষণ করেছেন চিকিৎসকরা। দেখা যায়, সংক্রমণের ফলে ফুসফুসের নিচের কোণে সাদা ফাঁকা অংশগুলো কীভাবে তরলে পরিপূর্ণ হয়ে গেছে। যাকে রেডিওলজিস্টরা ‘গ্রাউন্ড গ্লাস ওপাসিটি’ বলে আখ্যায়িত করেন। সার্স ও মার্স ভাইরাসে আক্রান্ত রোগীদের ফুসফুসেও একই ধরনের চিত্র দেখেছেন চিকিৎসকরা।

পরবর্তী সময়ে উহান ভ্রমণের ফলে করোনা আক্রান্ত ৫৪ বছর বয়সী এক নারীরও সিটি স্ক্যান করা হয়। সেখানেও দেখা যায়, তার ফুসফুসের খালি অংশে একই ধরনের তরল ভরে আছে। চীনের সিচুয়ান প্রদেশের ৪৫ বছর বয়সী এক করোনা আক্রান্তের ফুসফুস পরীক্ষা করেও একই চিত্র দেখা গেছে। খবর মেইল অনলাইনের।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

টিএসসিতে রিকশায় ঘুমন্ত অবস্থায় রিকশাচালকের মৃত্যু

ঢাকা-১৬ ভোটে অনিয়মের অভিযোগে জরুরি ব্রিফিং

প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের কথা যা বললেন

স্বৈরাচার মুক্ত বাংলাদেশে জনগন এখন স্বাধীন: আমিনুল হক

নির্বাচনী অনিয়মে জড়িতদের তদন্ত ও বিচারের দাবি: ইসির কাছে এনসিপির ৯ দফা”

ফরাসী রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সোনালী ব্যাংকে আইটি কর্মকর্তাদের বঞ্চিত করে ভারতীয় পণ্যের বাজার সৃষ্টি

বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা আমিনুল হকের

সড়ক দখল করে অবৈধ মেলা—মাদকের রমরমা ব্যবসা, কিশোর গ্যাংয়ের উৎপাত! পুলিশের অভিযানে জনসাধারণের স্বস্তি

কলকাতা বন্দরে ডুবল বাংলাদেশি জাহাজ